১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২ আশ্বিন ১৪৩৩

বিপুল পরিমাণ টাকা সহ এক ব্যক্তি আটক সীমান্ত অঞ্চলে

নতুন গতি প্রতিবেদন, কোচবিহার: প্রায় ২.৫ লক্ষ টাকার বাংলাদেশি নোট সহ এক ব্যক্তির আটক হওয়ার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় মেখলিগঞ্জে। বিএসএফ তাঁকে আটক করে তুলে দেয় মেখলিগঞ্জ থানার পুলিশের হাতে। জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম পরিতোষ রায় এবং তিনি কুচলিবাড়ি থানার সীমান্ত এলাকার বাসিন্দা।
জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে বুধবার গভীর রাতে। মেখলিগঞ্জ থানা এলাকার সীমান্ত সংলগ্ন অঞ্চলে টহল দিচ্ছেন বিএসএফের ১৭৮ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। তখন তাঁদের নজরে পড়ে সেই ব্যক্তি। গতিবিধি সন্দেহজনক ঠেকতে জওয়ানরা তাঁকে আটক করে তল্লাশি চালান। তখনই তাঁর থেকে ধর হয় বিপুল পরিমাণ বাংলাদেশি টাকা। এরপর যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বৃহস্পতিবার তাঁকে তুলে দেওয়া হয় মেখলিগঞ্জ থানার পুলিশের হাতে।
এই বিপুল পরিমাণ বাংলাদেশি নোট কীভাবে এক এবং এর নেপথ্যে কী উদ্দেশ্যে, যাবতীয় সবকিছু খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। ধৃত ব্যক্তিকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করা হচ্ছে, সীমান্তে কড়া পাহারা পার করে এই টাকা পাচার করা হচ্ছিল কিনা বা এর পেছনে অন্য কোনও যোগ রয়েছে কিনা। সীমান্তবর্তী এলাকায় এই ঘটনা রীতিমতো হইচই ফেলে দিয়েছে। প্রসঙ্গত, সীমান্ত এলাকায় এই জাতীয় ঘটনা এই প্রথম নয়, এর আগেও একাধিকবার ঘটেছে। তবে রাজ্যে পালাবদলের পরও এমন ঘটনা ঘটতে থাকা যে নানা প্রশ্ন তুলছে, তা সহজেই অনুমেয়।

প্রদীপের আলোয় মোদির জন্মদিন, সুন্দরবনেও সেবা কর্মসূচি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বিপুল পরিমাণ টাকা সহ এক ব্যক্তি আটক সীমান্ত অঞ্চলে

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার