১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২ আশ্বিন ১৪৩৩

মোদির জন্মদিনে শিলিগুড়িতে মহিলা মোর্চার সেবামূলক উদ্যোগ 

শিলিগুড়ি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে শিলিগুড়িতে বিজেপি মহিলা মোর্চার উদ্যোগে ধর্মীয় ও সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়। এদিন মায়ের ইচ্ছা কালীমন্দিরে পুজো দিয়ে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন মহিলা মোর্চার সদস্যরা।
পুজো শেষে মন্দির চত্বর ও সংলগ্ন এলাকায় পথচলতি সাধারণ মানুষ এবং ভক্তদের মধ্যে প্রসাদ ও ফল বিতরণ করা হয়। জন্মদিন উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে বিজেপি মহিলা মোর্চার স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা অংশ নেন।
দলীয় সূত্রে জানা যায়, ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি মানুষের মধ্যে প্রসাদ ও ফল বিতরণের মাধ্যমে দিনটিকে সেবামূলক কর্মসূচির সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। কর্মসূচিকে ঘিরে মহিলা মোর্চার কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ দেখা যায়।
প্রসঙ্গত, ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে বিজেপির তরফে দেশজুড়ে ‘সেবা সংকল্প অভিযান’-এর সূচনা হয়েছে।

প্রদীপের আলোয় মোদির জন্মদিন, সুন্দরবনেও সেবা কর্মসূচি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মোদির জন্মদিনে শিলিগুড়িতে মহিলা মোর্চার সেবামূলক উদ্যোগ 

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার