১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ২৪ ভাদ্র ১৪৩৩

নতুন সংসদ ভবনে পেশ হল মহিলা সংরক্ষণ বিল

  • নতুন গতি
  • আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার
  • 63

দেবজিৎ মুখার্জি: “নতুন সংসদ ভবনের নাম পার্লামেন্ট হাউস অফ ইন্ডিয়া এবং পুরনো সংসদ ভবনের নাম সংবিধান সদন” মঙ্গলবার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এদিন নতুন সংসদ ভবনে পেশ হল মহিলা সংরক্ষণ বিল। আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এই বিল পেশ করেন। প্রধানমন্ত্রী বলেন, মহিলা সংরক্ষণ বিলের নাম দেওয়া হবে ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’।

তিনি বলেন, “অটলবিহারী বাজপেয়ীর আমলে বেশ কয়েকবার এই বিল পেশ করা হয়। কিন্তু যথেষ্ট সমর্থনের অভাবে পাশ করানো যায়নি এই বিল। তবে আমি মনে করি ভগবান আমাকেই বেছে নিয়েছেন এই বিলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।”

উল্লেখ্য, এই বিল পেশের আগেই তরজা শুরু হয় লোকসভায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এর আগে চেষ্টা হলেও সংসদে এই বিল পাশ করানো যায়নি। তাই নতুন করে এই বিল আনা হবে লোকসভায়। তবে মোদির এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরি। তাঁর দাবি, রাজীব গান্ধীর আমলেই মহিলাদের জন্য এমন বিল আনার পরিকল্পনা ছিল। কিন্তু প্রধানমন্ত্রী মোদি এখন এই বিল সম্পর্কে ভুল তথ্য দিয়ে সকলকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।

১২ বছর পর পাকিস্তানে যাবেন মোদী? ইসলামাবাদে SCO সম্মেলনে আমন্ত্রণ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

নতুন সংসদ ভবনে পেশ হল মহিলা সংরক্ষণ বিল

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, মঙ্গলবার