দেবজিৎ মুখার্জি, কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে সংখ্যালঘু তোষনের মতো এক বড়ো অভিযোগ ছিল। সেই পথে হাঁটলোই না বিজেপি। রাজ্যে ওবিসি সংরক্ষণ নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দুর সরকারের। ওবিসি সংরক্ষণ ১৭ শতাংশ থেকে কমিয়ে ৭ শতাংশ করার সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। মুসলিম সম্প্রদায়ের জন্য চালু থাকা ওবিসি সংরক্ষণ আপাতত সম্পূর্ণ বাতিল ঘোষণা করা হল।
সরকারের বক্তব্য, সংবিধান ও সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনেই নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি চাকরি ও উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে নতুন নিয়ম দ্রুত কার্যকর হতে পারে। তৃণমূল আমলে ওবিসি সংরক্ষণ ৭ শতাংশ থেকে বাড়িয়ে ১৭ শতাংশ করা হয়েছিল। বহু মুসলিম গোষ্ঠীর নাম ওবিসি সংরক্ষণ তালিকায় ঢোকানো হয়। তা নিয়ে মামলা গড়ায় কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত। হাইকোর্ট ২০১০ সালের পর জারি করা সমস্ত ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছিল। সেই সময়ে বিজেপির অভিযোগ, তৃণমূল কংগ্রেস ভোটব্যাঙ্ক রাজনীতির জন্য ওবিসি তালিকা সম্প্রসারণ করেছে।
ক্ষমতায় আসার ১০ দিনের মধ্যেই ওবিসি সংরক্ষণ নিয়ে এবার ২০১০ সালের আগের সিদ্ধান্তে ফিরল রাজ্যের বিজেপি সরকার। কলকাতা হাইকোর্টের আগের রায় এবং চলতি আইনি প্রক্রিয়ার প্রেক্ষিতেই পদক্ষেপ বলে দাবি সরকারের। সূত্রের খবর, মন্ত্রিসভার বক্তব্য, ধর্মের ভিত্তিতে সংরক্ষণের কোনও সাংবিধানিক বৈধতা নেই। প্রকৃত অনগ্রসর হিন্দু সম্প্রদায় যাতে সংরক্ষণের সুবিধা পান, সেই লক্ষ্যেই নতুন নীতি বলে প্রশাসনিক সূত্রের খবর। শুধুমাত্র এসসি ও এসটির বাইরে থাকা নির্দিষ্ট অনগ্রসর হিন্দু গোষ্ঠীগুলিই এবার ৭ শতাংশ ওবিসি কোটার সুবিধা পাবেন। ওবিসি-এ এবং ওবিসি-বি আর রইল না।
নতুন গতি 






















