আলিপুরদুয়ার: আলিপুরদুয়ারের মাদারিহাটের মিলন পাঠাগারে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকাশিত হল ‘দ্বীপ-বাংলা’ সাহিত্য পত্রিকার ‘আদিবাসী শারদ সংখ্যা ১৪৩৩’। ৪ অক্টোবরের এই অনুষ্ঠানে সংখ্যাটির আনুষ্ঠানিক প্রকাশ করেন পদ্মশ্রীপ্রাপ্ত টোটো সম্প্রদায়ের বিশিষ্ট লেখক ধনীরাম টোটো। সাহিত্যবোদ্ধা নিমাই (মানা) দে-র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রকাশিত হয় সাহিত্যিক ডা. অশোক কুমার পাণ্ডের ‘শ্রী শ্রী ঠাকুর শুকদেব ব্রহ্মচারী’ গ্রন্থ। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সরিৎ কুমার চৌধুরী, গবেষক রাজীব শ্রাবণ, সাহিত্যিক দেবব্রত চাকী, শেখ আব্দুল মান্নান, শীলা সরকার, লোকসাহিত্যিক প্রমোদ নাথ, সম্পাদক অধ্যাপিকা ড. যূথিকা পাণ্ডে, সভাপতি চন্দ্রনাথ সাহা, অমলেশ কুমার ঘোষ, সাংবাদিক বিধান ঘোষ, কাজল সেনগুপ্ত, মহম্মদ জসীমউদ্দীন, চিত্তরঞ্জন রায় ও সদানন্দ পাণ্ডে। আলোচনা, কবিতা, গান, আবৃত্তি, সংবর্ধনা ও আদিবাসী নৃত্যে দিনভর অনুষ্ঠান মুখর হয়ে ওঠে। অনুষ্ঠান সঞ্চালনা করেন যূথিকা পাণ্ডে। শেষপর্বে কালু ওরাওয়ের পরিচালনায় আদিবাসী ডান্ডিয়া নৃত্য পরিবেশিত হয়।
০৯ অক্টোবর ২০২৬, শুক্রবার, ২২ আশ্বিন ১৪৩৩
BREAKING :
আদিবাসী জনজীবনের বহুস্বর নিয়ে প্রকাশিত ‘দ্বীপ-বাংলা’র শারদ সংখ্যা
-
নতুন গতি - আপডেট : ৯ অক্টোবর ২০২৬, শুক্রবার
- 13
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder




















