১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ২৭ ভাদ্র ১৪৩৩

৩১ জানুয়ারি কলকাতায় বইমেলা, জানালেন রাজ্য

নতুন গতি নিউজ ডেস্ক: বইপ্রেমীদের জন্য সুখবর। আগামী বছরের কলকাতা বইমেলার দিনক্ষণ ঘোষণা করল রাজ্য। জানা গিয়েছে, ৩১ জানুয়ারি কলকাতা বইমেলা শুরু হবে।

বইপ্রেমীরা সারাবছর অপেক্ষা করে থাকেন কলকাতা বইমোলার। চলতি বছর অর্থাৎ ২০২১ সালে করোনা বাদ সেধেছে বইমেলায়। বছরের শুরুতে পরিস্থিতি করোনা খানিকটা আয়ত্তে এলে মেলার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হলেও তা ফলপ্রসূ হয়নি। কারণ, যতটা সময় এগিয়েছে, বেড়েছে সংক্রমণ। যার জেরে কার্যত লকডাউন পরিস্থিতি তৈরি হয় রাজ্যে। বন্ধ হয়ে যায় ট্রেন-বাস। যার জেরে শেষমেশ আয়োজন করা যায়নি বইমেলার। ফলে মুখ ভার হয়েছিল অনেকেরই।

সোমবার একটি বৈঠকে আগামী বছরের কলকাতা বইমেলার দিনক্ষণ স্থির করল রাজ্য। জানা গিয়েছে, ২০২২ সালের জানুয়ারি ৩১ তারিখ অর্থাৎ সোমবার শুরু হবে বইমেলা। তবে সেক্ষেত্রেও করোনাবিধি মেনেই সমস্ত রকম আয়োজন করা হবে। তবে এবছর বইমেলার থিম কী হবে তা এখনও জানা যায়নি।

উল্লেখ্য, সাধারণত কলকাতা আন্তর্জাতিক বইমেলা শুরু হয় জানুয়ারির শেষে। আগে ১০ দিন ধরে চলত মেলা। পরবর্তীতে তা পরিবর্তন করে ১২ দিন করা হয়।

বকেয়া টাকার দাবিতে ঠিকাদারদের বিক্ষোভ, উত্তেজনা মোথাবাড়িতে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

৩১ জানুয়ারি কলকাতায় বইমেলা, জানালেন রাজ্য

আপডেট : ১০ নভেম্বর ২০২১, বুধবার