১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ২৪ ভাদ্র ১৪৩৩

সরকারি জমি দখলের অভিযোগ, সিল গ্রিন লাইন বাস ডিপো

  • নতুন গতি
  • আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার
  • 14
ব্যারাকপুর: সরকারি জমি বেআইনিভাবে দখল করে গ্যারেজ ও বাস সার্ভিসিং সেন্টার চালানোর অভিযোগে ‘গ্রিন লাইন’ নামে একটি বেসরকারি বাস সংস্থার ডিপো সিল করে দিল প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে ব্যারাকপুর মহকুমা শাসকের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হয়।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ওই জায়গায় বাসের গ্যারেজ এবং সার্ভিসিং সেন্টার তৈরি করে পরিবহন ব্যবসা চালাচ্ছিল সংস্থাটি। সরকারি জমি দখলের অভিযোগে দীর্ঘদিন ধরে সরব ছিলেন কামারহাটি বিধানসভা কেন্দ্রের প্রাক্তন সিপিআইএম বিধায়ক মানষ মুখার্জি। বিষয়টি নিয়ে তিনি বিভিন্ন দফতরে চিঠিও দিয়েছিলেন বলে জানা গিয়েছে। তবে তাঁর অভিযোগ, এতদিন প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
এদিকে, ২০২৬ সালের ৪ মে রাজ্যে সরকার পরিবর্তনের পর বিজেপি ক্ষমতায় আসার পর বিষয়টি নিয়ে নতুন করে সরব হন বিজেপি কর্মী-সমর্থক ও নেতৃত্বরা। অরূপ রায় চৌধুরী এবং সুদীপ্ত রায়-এর নেতৃত্বে বিজেপির কর্মী-সমর্থকেরা গ্রিন লাইন বাস ডিপোতে গিয়ে প্রতিবাদ জানান এবং প্রশাসনের বিভিন্ন স্তরে বিষয়টি জানান।
এরপরই বৃহস্পতিবার ব্যারাকপুর মহকুমা শাসকের নির্দেশে ডিপোটি সিল করে দেওয়া হয়। প্রশাসনের এই পদক্ষেপে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
সর্বাধিক পাঠিত

নতুন টাইটেল স্পনসর খুঁজছে বিসিসিআই, এগিয়ে ক্যাম্পা কোলা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সরকারি জমি দখলের অভিযোগ, সিল গ্রিন লাইন বাস ডিপো

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার