১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ২৫ ভাদ্র ১৪৩৩

ভাতা নয়, জিনিসের দাম কমান, বিধায়ককে মহিলাদের আর্জি

  • নতুন গতি
  • আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার
  • 14
সঞ্জয় গোস্বামী, হুগলি: ভাতার টাকা নয়, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমানোর আর্জি জানালেন তারকেশ্বরের মহিলারা। বুধবার রাতে তারকেশ্বর বিধানসভার সন্তোষপুর পঞ্চায়েতের গৌরিবাটি এলাকায় বিজেপির উদ্যোগে আয়োজিত এক পথসভায় এই দাবি ওঠে।
রাজ্যে বিজেপি সরকারের ১০০ দিন পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে এই পথসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারকেশ্বরের বিধায়ক সন্তু পান। তাঁকে স্থানীয় নেতৃত্ব ও কর্মীরা সংবর্ধনা জানান।
সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সন্তু পান রাজ্য সরকারের ১০০ দিনের বিভিন্ন জনমুখী কাজের কথা তুলে ধরেন। পাশাপাশি আগামী বছর শ্রাবণী মেলায় তারকেশ্বরের স্থানীয় বাসিন্দাদের অগ্রাধিকার দিয়ে ছোট ছোট দোকান করার সুযোগ দেওয়া হবে বলেও জানান তিনি। তাঁর এই ঘোষণায় উপস্থিত মানুষের মধ্যে উৎসাহ দেখা যায়।
পরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় কয়েকজন বর্ষীয়ান মহিলা বিধায়কের কাছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের বক্তব্য, “ভাতার টাকা চাই না, আগে জিনিসের দাম কমান। বাড়িতে কুটুম এলে এক কাপ চা করে দেওয়াও কঠিন হয়ে পড়েছে।” পথসভায় বহু বিজেপি সমর্থক ও স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।
সর্বাধিক পাঠিত

দলীপ ট্রফি জিতল ইস্ট জোন

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ভাতা নয়, জিনিসের দাম কমান, বিধায়ককে মহিলাদের আর্জি

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার