১৮ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ১ ভাদ্র ১৪৩৩
১৮ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ১ ভাদ্র ১৪৩৩

তেরঙ্গা যাত্রায় মঙ্গলকোটে দেশাত্মবোধের সুর, জমল জনজোয়ার

রাহুল রায়, মঙ্গলকোট: মঙ্গলকোট বিধানসভা এলাকায় পালিত হল ‘হর ঘর তেরঙ্গা যাত্রা’। বিধায়ক শিশির ঘোষের উদ্যোগে জালপাড়া থেকে কাশেমনগর পর্যন্ত আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিতে জাতীয় পতাকা হাতে সামিল হন বহু মানুষ। বিভিন্ন মোড়ে সাধারণ মানুষের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। র‍্যালি শেষে কাশেমনগরের মাঠে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বিধায়ক শিশির ঘোষ, বোলপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক দিনেশ সাঁতরা-সহ বিশিষ্টরা। দেশাত্মবোধক গানের সঙ্গে নৃত্য, নেতাজির জীবন ও দেশপ্রেম নিয়ে নাটক এবং কচিকাঁচাদের পরিবেশনা নজর কাড়ে। বিধায়কের কন্যার নৃত্যও দর্শকদের আকর্ষণ করে। অনুষ্ঠান ঘিরে মাঠে জমে ওঠে উৎসবের আবহ।

১৫ আগস্টের তিন দিন পর, নদিয়ার ‘স্বাধীনতা দিবস’

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

তেরঙ্গা যাত্রায় মঙ্গলকোটে দেশাত্মবোধের সুর, জমল জনজোয়ার

আপডেট : ১৮ অগাস্ট ২০২৬, মঙ্গলবার