২৫ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ৮ ভাদ্র ১৪৩৩
২৫ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ৮ ভাদ্র ১৪৩৩

শব্দবাজির উদ্ধারে বড়সড় সাফল্য চন্ডীতলা থানার

সেখ আব্দুল আজিম, চন্ডীতলা, হুগলী : শ্যামা পুজার আগে নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে অভিযান চালাল হুগলি জেলা গ্ৰামীণ পুলিশের চণ্ডীতলা থানা। অবৈধ বাজি ও বাজি তৈরির উপকরণ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আইনগত পদ্ধতি মেনে উদ্ধার হওয়া সমস্ত দ্রব্য গুলো নষ্ট করা হবে। প্রতিবছরই পুজোর আগে নিষিদ্ধ শব্দবাজি খোঁজে অভিযান চালায় পুলিশ। গতবছর দত্তপুকুরে অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণের পর নজরদারি আরও বেড়ে গিয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি চালায় স্পেশ্যাল টাস্ক ফোর্সের আধিকারিকরা। এবার গোপন সূত্রে খবর পেয়ে হুগলির চণ্ডীতলায় হানা দেয় পুলিশ। অবৈধ বাজির বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেলে হুগলী গ্রামীণ পুলিশের অন্তর্ভুক্ত চন্ডীতলা থানা। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সন্ধ্যা বেলায় বেগমপুরের একাধিক জায়গায় হানা দেয় হুগলী গ্রামীণ পুলিশের চন্ডীতলা থানা এবং উদ্ধার হয়েছে প্রায় কয়েকশো কেজি নিষিদ্ধ বাজি। উদ্ধার হয়েছে অ্যালুমিনিয়াম ডাস্ট ৬২ কিলো, চারকোল পাউডার পাঁচ কিলো, বারুদ পনেরো কিলো, সোডা ষাট কিলো, নিষিদ্ধ বাজি ১২৫কিলো। উপস্থিত ছিলেন এসডিপিও তমাল সরকার সার্কেল ইন্সপেক্টর সন্দীপ গাঙ্গুলী চন্ডীতলা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ জয়ন্ত পাল সহ পুলিশের একাধিক উচ্চ পদস্থ কর্মকর্তারা। চন্ডীতলা থানার প্রশাসনের এই কর্মকাণ্ডে এলাকার মানুষজন বেশ খুশি।

সাঁইথিয়ার রোঙ্গাইপুরে মাত্র ৩ দিনে জনগণনার কাজ শেষ, নজির মেহবুব আলমের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

শব্দবাজির উদ্ধারে বড়সড় সাফল্য চন্ডীতলা থানার

আপডেট : ২২ অক্টোবর ২০২৪, মঙ্গলবার