২৫ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ৮ ভাদ্র ১৪৩৩
২৫ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ৮ ভাদ্র ১৪৩৩

সাঁইথিয়ার রোঙ্গাইপুরে মাত্র ৩ দিনে জনগণনার কাজ শেষ, নজির মেহবুব আলমের

খান আরশাদ, বীরভূম:

বীরভূমের সাঁইথিয়ার পারিসর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মহম্মদ মেহবুব আলম নিজস্ব পরিকল্পনা ও তৈরি করা বিশেষ ডেটা কালেকশন শিটের মাধ্যমে মাত্র তিন দিনে রোঙ্গাইপুর এলাকায় জনগণনার তথ্য সংগ্রহ ও আপলোডের কাজ সম্পন্ন করেছেন। গত ১৬ আগস্ট থেকে বাড়ি বাড়ি সমীক্ষার কাজ শুরু করে মাত্র ৩দিনের মধ্যেই তাঁর আওতাধীন এলাকার কাজ শেষ করেন তিনি।

রোঙ্গাইপুরে জনগণনার কাজে মেহবুব আলম মোট ২৩৫টি বিল্ডিং, ৩২৫টি সেন্সাস হাউস এবং ২৪৯টি পরিবার চিহ্নিত করেন। পাশাপাশি ম্যাপিং, তথ্য সংগ্রহ এবং নম্বর প্রদানের কাজও সম্পন্ন করেন তিনি।

উল্লেখ্য, এর আগেও ভোটার তালিকা সংশোধনের (SIR) কাজে দক্ষতার স্বীকৃতি হিসেবে রাজ্যস্তরে সম্মানিত হয়েছিলেন রোঙ্গাইপুর গ্রামেরই এই বাসিন্দা মেহবুব আলম। ২০২৬ সালের ২৫ জানুয়ারি জাতীয় ভোটার দিবস উপলক্ষে কলকাতার ধনধান্য অডিটোরিয়ামে আয়োজিত রাজ্যস্তরের অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ কুমার আগরওয়ালের উপস্থিতিতে ড. সুব্রত গুপ্তের হাত থেকে তিনি ‘সেরা BLO’ সম্মান গ্রহণ করেন। ২৮৯ সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রোঙ্গাইপুরের ১৯৬ নম্বর পার্টে তিনি BLO হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

জনগণনার কাজে শিক্ষকদের নিয়োগ নিয়ে বিভিন্ন মহলে আপত্তি এবং তা নিয়ে আদালত পর্যন্ত মামলা গড়ানোর পরিস্থিতির মধ্যেই একজন শিক্ষক হিসেবে মেহবুব আলমের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং স্বল্প সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার বিষয়টি স্থানীয়ভাবে নজর কেড়েছে। নিজস্ব পরিকল্পনা ও প্রযুক্তিনির্ভর পদ্ধতি কাজে লাগিয়ে দ্রুত তথ্য সংগ্রহ ও আপলোডের মাধ্যমে তিনি কাজটি সম্পন্ন করেছেন। মাত্র তিন দিনে এই গুরুত্বপূর্ণ কাজটি সম্পন্ন করে এলাকার আইকন হয়ে উঠেছেন মেহেবুব আলম।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সাঁইথিয়ার রোঙ্গাইপুরে মাত্র ৩ দিনে জনগণনার কাজ শেষ, নজির মেহবুব আলমের

আপডেট : ২৪ অগাস্ট ২০২৬, সোমবার