নূর আহমেদ, নতুন গতি : মেমারি গ্রামীণ হাসপাতালে আকস্মিক পরিদর্শনে এসে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবা নিয়ে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন। পরিদর্শনের সময় তিনি ক্ষোভের সুরে জানান যে, ভারত সরকারের অর্থে তৈরি হওয়া এই হাসপাতালের একাধিক তলা, সেন্ট্রালি এয়ার কন্ডিশনড ব্যবস্থা এবং পর্যাপ্ত বেড থাকা সত্ত্বেও সেগুলি দীর্ঘদিন ধরে তালাবন্ধ করে রাখা হয়েছে। পাশাপাশি করোনাকালে আসা একাধিক রেফ্রিজারেটর এবং অন্যান্য চিকিৎসা সরঞ্জাম ব্যবহার না করার তীব্র সমালোচনা করে তিনি বলেন, সাধারণ মানুষের জন্য কেন্দ্রের এই পরিকাঠামো সঠিকভাবে ব্যবহার না করা এক ধরণের বঞ্চনা। হাসপাতালের পরিচ্ছন্নতার অভাব নিয়ে প্রশ্ন তুলে তিনি স্পষ্ট জানান যে, পরিকাঠামো সাজানো থাকলেও পর্যাপ্ত ও নিয়মিত সাফাইয়ের অভাব রয়েছে, যা কোনোভাবেই বরদাস্ত করা যায় না। তবে পরিদর্শন শেষে তিনি পরিষ্কার জানিয়ে দেন যে, এই পরিদর্শনের পর হাসপাতালের সেবামূলক কাজে কোনো রকম পরিবর্তন বা বদল না এনে, বরং উপলব্ধ পরিকাঠামো ও বর্তমান পর্যাপ্ত স্টাফ দিয়েই এই হাসপাতালকে পুরোপুরি চালু রাখতে হবে এবং সাধারণ মানুষকে সমস্ত চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করতে হবে।
২৩ অগাস্ট ২০২৬, রবিবার, ৬ ভাদ্র ১৪৩৩
BREAKING :
পর্যাপ্ত বেড ও সরঞ্জাম থাকা সত্ত্বেও অব্যবস্থা! মেমারি হাসপাতালে এসেই কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
-
নতুন গতি - আপডেট : ২৩ অগাস্ট ২০২৬, রবিবার
- 22
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder



















