১৮ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ১ ভাদ্র ১৪৩৩
১৮ অগাস্ট ২০২৬, মঙ্গলবার, ১ ভাদ্র ১৪৩৩

ঝাড়ফুঁকের আড়ালে যৌন হেনস্তার অভিযোগ, রানীগঞ্জে গৃহশিক্ষক গ্রেফতার

রানীগঞ্জ: ঝাড়ফুঁকের সময় অসুস্থ এক মহিলার শরীরের বিভিন্ন অংশে হাত দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে পাড়া-প্রতিবেশীদের মধ্যে ক্ষোভ ছড়ায়। সেই সূত্র ধরেই সামনে আসে আরও গুরুতর অভিযোগ। অভিযোগ, গৃহশিক্ষক হিসেবে কাজ করা ৬২ বছরের সনৎ ভট্টাচার্য দীর্ঘদিন ধরে পড়ুয়াদের যৌন হেনস্তা করতেন। বৃহস্পতিবার সকালে রানীগঞ্জ থানার বল্লভপুর ফাঁড়ির পুলিশ তাঁকে গ্রেফতার করে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক মহিলার শারীরিক অসুস্থতার কারণে পরিবার একটি ঝাড়ফুঁকের জন্য সনৎকে ডাকে। অভিযোগ, ঝাড়ফুঁকের সময় তিনি মহিলার শরীরের বিভিন্ন অংশে হাত দেন। বিষয়টি নজরে আসতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন মহিলা ও তাঁর পরিবারের সদস্যরা। পরে ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা শুরু হলে ওই ব্যক্তির বিরুদ্ধে আরও অভিযোগ সামনে আসে।
অভিযোগ, ওই ব্যক্তি বাড়িতে গৃহশিক্ষক হিসেবে পড়াতে যাওয়ার সময় পরিবারের সদস্যদের বাইরে যেতে বলতেন। পঞ্চম শ্রেণির ১১ বছরের এক ছাত্রীর অভিযোগ, সেই সুযোগে তিনি তার শরীরের বিভিন্ন অংশে এবং গোপনাঙ্গে হাত দিতেন। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তাঁরা পুলিশের দ্বারস্থ হন।
নাবালিকার বাবার অভিযোগের ভিত্তিতে সনৎ ভট্টাচার্যের বিরুদ্ধে যৌন হেনস্তার মামলা দায়ের হয়েছে। পুলিশ তাঁকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে। নাবালিকার শারীরিক পরীক্ষারও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বল্লভপুর ফাঁড়ি চত্বরে উত্তেজনা ছড়ায়। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

১৫ আগস্টের তিন দিন পর, নদিয়ার ‘স্বাধীনতা দিবস’

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ঝাড়ফুঁকের আড়ালে যৌন হেনস্তার অভিযোগ, রানীগঞ্জে গৃহশিক্ষক গ্রেফতার

আপডেট : ১৮ অগাস্ট ২০২৬, মঙ্গলবার