মহঃ মুস্তোফা সেখ : ১০ অক্টোবর ‘২১ সকাল ন’টা থেকে বৈকাল চারটে পর্যন্ত আল-আমান মিশনে খোশালপুর, সাগিয়া, লালগোলা, মুর্শিদাবাদ একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এর আয়োজন করা হয়েছিল, ব্যবস্থাপনায় -ইউনিভারস্যাল ইসলামিক অরগানাইজেশন।পরিচালনায় বেলডাঙ্গা রোটারি আই হসপিটাল।স্থান আল-আমান মিশন, খোশালপুর, সাগিয়া, লালগোলা, মুর্শিদাবা। এখানে প্রায় ২০০(দু-শ) জনের অধিক বিনামূল্যে চোখের প্রাথমিক চিকিৎসা করা হয়।
উপস্থিত ছিলেন আল আমান মিশন এর কর্ণধার মাওলানা রফিকুল ইসলাম সাহেব, ইউনিভারস্যাল ইসলামিক অরগানাইজেশন এর সাধারণ সম্পাদক ডাক্তার মিজানুর রহমান, সমাজ বার্তা সংবাদপত্রের সম্পাদক মহঃ মুস্তফা শেখ , চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার এম এস খান, ডাঃ কামাল উদ্দিন, শিশা রমজানপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মহাশয়,ছাইতনি হাই মাদ্রাসার প্রাক্তন সহকারি শিক্ষক মাওলানা সানাউল্লাহ কাশেমীপ্রমুখ। চক্ষু পরীক্ষা শিবির এ, এই বিনামূল্যে সেবার জন্য এলাকার সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ২৭ ভাদ্র ১৪৩৩
BREAKING :
মুর্শিদাবাদ এর আল-আমান মিশনে অনুষ্ঠিত হয় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির
-
নতুন গতি - আপডেট : ১০ অক্টোবর ২০২১, রবিবার
- 39
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder





























