১৯ জুলাই ২০২৬, রবিবার, ৩ শ্রাবণ ১৪৩৩
১৯ জুলাই ২০২৬, রবিবার, ৩ শ্রাবণ ১৪৩৩

কলকাতার পরবর্তী মেয়র নিয়ে আজ মমতা মিটিং ডেকেছেন

দেবজিৎ মুখার্জী, কলকাতা: দলত্যাগ করেছেন মেয়র ফিরহাদ হাকিম। এবার কি হবে? উঠছে নানা প্রশ্ন। পুরবোর্ড থাকবে নাকি বসবে প্রশাসক। পুরবোর্ড টিকলে কে হবেন মেয়র? এই বিষয়ে সিদ্ধান্ত নিতে রবিবার তিনটে সময় বাইপাসের ধারে তৃণমূল ভবনে বৈঠক ডাকলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কলকাতার কাউন্সিলর ও দলের পদাধিকারীদের নিয়ে বৈঠক ডেকেছেন মমতা।

সূত্রের খবর, শোভন চট্টোপাধ্যায়কে মেয়র করা নিয়ে জোর চর্চা চলছে দলের অন্দরে। ফিরহাদ হাকিম মেয়র পদ থেকে ইস্তফা দেওয়ার পর কলকাতা পুরসভায় কার্যত অচলাবস্থা তৈরি হয়েছে। কেন পুরবোর্ড ভেঙে দেওয়া হবে না? তা জানতে চেয়ে চিঠি দিয়েছে রাজ্য সরকার। ৩ দিনের মধ্যে সেই উত্তর দিতে হবে।

এ দিকে তৃণমূল নতুন মেয়র বসানো নিয়ে তোড়জোড় শুরু করেছে। তৃণমূলে ভবনে বৈঠক ডেকেছেন মমতা। দলীয় সূত্রে, খবর শোভন চট্টোপাধ্যায়কে ফের মেয়র করা হতে পারে। তা নিয়ে জোর চর্চা চলছে। কিন্তু শোভন কী করে মেয়র হবেন? তিনি তো কাউন্সিলর পদে নেই। তবে কলকাতা পুরসভার নতুন নিয়ম অনুসারে, কলকাতার কোনও নাগরিক মেয়র পদে বসতে পারেন। তবে তাঁকে ছয় মাসের মধ্যে নির্বাচনে দাঁড়িয়ে জিতে আসতে হবে। এদিকে ছয় মাসের মধ্যে বর্তমান পুর বোর্ডের মেয়াদ শেষ হবে। শোভনকে মেয়র পদে বসানো নিয়ে জোর চর্চা চললেও তৃণমূলের অনেকে চাইছেন ডেপুটি মেয়র বা মেয়র পারিষদের দায়িত্বে থাকা কাউকে মেয়র করা হোক।

সর্বাধিক পাঠিত

এমবাপে–দেম্বেলেদের ফ্রান্সকে থামাবে কে?

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

কলকাতার পরবর্তী মেয়র নিয়ে আজ মমতা মিটিং ডেকেছেন

আপডেট : ৯ জুন ২০২৬, মঙ্গলবার