২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৫ আশ্বিন ১৪৩৩

আর্থিক সঙ্কটে আপাতত বন্ধ হয়ে গেল মুম্বইয়ের অন্যতম সেরা হোটেল হায়াত

নতুন গতি নিউজ ডেস্ক: বিরাট আর্থিক সঙ্কটে Hyatt Regency। পরিস্থিতি এতটাই খারাপ যে কর্মীদের বেতন দেওয়ারও সামর্থ নেই তাঁদের, এমনটাই জানাচ্ছে হোটেল কর্তৃপক্ষ। আর্থিক সঙ্কটে আপাতত বন্ধ হয়ে গেল মুম্বইয়ের অন্যতম সেরা হোটেল হায়াত (Hyatt Regency)। অনির্দিষ্টকালের জন্যই বন্ধ থাকবে। যতদিন না পরবর্তী বিজ্ঞপ্তি জারি হচ্ছে, ততদিন বন্ধ রাখার কথাই জনানো হয়েছে হোটেলের তরফে।

সোমবার এক বিবৃতি  জারি করে মুম্বইয়ের Hyatt Regency হোটেলের ম্যানেজার হরদীপ মারওয়া জানান, হোটেল চালানোর জন্য মালিকপক্ষ থেকে কোনও টাকাই পাঠাচ্ছেন না তাঁরা। কর্মীদের বেতনও বন্ধ করে দিয়েছে। এমন পরিস্থিতিতে আমাদের কিছু করার নেই। বাধ্য হয়েই হোটেল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী কোনও বিজ্ঞপ্তি তাঁদের তরফে  না আসা পর্যন্ত হোটেলের  ঝাঁপ নামানোই থাকবে বলে জানিয়েছেন হোটেলের ম্যানেজার।

দেশে করোনার দ্বিতীয় ঢেউ (Corona Second Wave) আছড়ে পড়তে মুখ থুবড়ে পড়েছে হোটেল ব্য়বসা। মুম্বইয়ের এই বিলাসবহুল হোটেলের কর্ণধার এশিয়ান হোটেলস (ওয়েস্ট) লিমিটেড (Asian Hotels (West) Ltd)। বিমানবন্দরের কাছেই রয়েছে এই বিলাসবহুল হোটেল। কলকাতাতেও যুবভারতী ক্রীড়াঙ্গনের পাশে রয়েছে হায়াত রিজেন্সি। তবে, তাঁরা কী সিদ্ধান্ত নিয়েছে তা এখনও জানা যায়নি।  করোনায় (Corona) ঘরবন্দী থাকার জন্য বিরাট ক্ষতি হয়েছে পর্যটন শিল্পে। যার প্রভাব সরাসরি পড়েছে হোটেল শিল্পে।

তবে দেশে দৈনিক করোনা আক্রান্তের (Daily Covid Update) সংখ্যা অনেকটা কমে এসেছে। আজ (মঙ্গলবার) করোনা আক্রান্ত হয়েছেন, ৮৬ হাজারের একটু বেশি। তার মধ্যে মহারাষ্ট্রে দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় ১০ হাজার।

বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভের উদ্যোগে ৭৪তম বিশ্বকর্মা পূজা ও মিলন উৎসব উদযাপিত।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

আর্থিক সঙ্কটে আপাতত বন্ধ হয়ে গেল মুম্বইয়ের অন্যতম সেরা হোটেল হায়াত

আপডেট : ৯ জুন ২০২১, বুধবার