১১ জুন ২০২৬, বৃহস্পতিবার, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিধায়কদের বেতনবৃদ্ধির বিলে ছাড়পত্র দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস

দেবজিৎ মুখার্জি, কলকাতা: বিধায়কদের বেতনবৃদ্ধির বিলে ছাড়পত্র দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। মঙ্গলবার দুপুরে রাজ্যের প্রস্তাবিত দুটি বিলে সই করে দিয়েছেন রাজ্যপাল।

রাজভবন সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে ওই বিলের ফাইল সই করে বিধানসভায় পাঠিয়ে দিয়েছেন সি ভি আনন্দ বোস। তবে রাজ্যপাল সই করলেও পুজোর আগে এই বিল আইনে পরিণত হবে না। কারণ বিলটি পাশ করানোর জন্য বিধানসভায় যে বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল সেটা সোমবারই স্থগিত হয়ে গিয়েছে। অধিবেশন ফের বসার কথা ৪ ডিসেম্বর। সেদিন এই বিল নিয়ে আলোচনা এবং তা পাশ করানোর সম্ভাবনা আছে।

এ বিষয়ে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, “রাজ্যপাল বিলে সই করে বিধানসভায় পাঠিয়েছেন। এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করব। তিনি যা চাইবেন তাই হবে।” সূত্রের খবর, মুখ্যমন্ত্রী বললে বিশেষ অধিবেশন ডেকে বিল পেশ হতে পারে। গোটাটাই নির্ভর করছে মুখ্যমন্ত্রীর উপর।’

এবার আরো ধাক্কা তৃণমূলে, পদত্যাগ রাজ্যসভার সদস্য সুস্মিতা দেবের

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বিধায়কদের বেতনবৃদ্ধির বিলে ছাড়পত্র দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস

আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, মঙ্গলবার