আজিজুর রহমান : গলসি ১ নং ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে পালিত হল বিজয়া সম্মিলনী। মঙ্গলবার ব্লকের ভাসাপুরে ওই কর্মসূচির আয়োজন করা হয়। মঞ্চ থেকে পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি হিসাবে সকল কর্মীদের সাথে নিয়ে চলার বার্তা দেওয়া হয়। অনুষ্ঠান মঞ্চ থেকে মানুষের বাড়ি বাড়ি গিয়ে বুথ স্তরের সংগঠনকে মজবুত করার ডাক দেন ব্লকের যুব সভাপতি জয়ন্ত মেটে, জেলা তৃণমূল যুব সভাপতি রাসবিহারী হালদার ও ব্লক সভাপতি জনার্দ্দন চ্যাটার্জ্জী। এরা ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্লক আই.এন.টি.টি.ইউ.সি সভাপতি বাপ্পাদিত্য রায়, ব্লক এস.সি ওবিসি সেলের সভাপতি বজরুল শা, পারাজ গ্রাম পঞ্চায়েত প্রধান সাজাহান সেখ, তৃণমূল নেতা সেখ লালন, ছাত্রনেতা সাদ্দাম মল্লিক সহ অনেকে।
৩০ অগাস্ট ২০২৬, রবিবার, ১৩ ভাদ্র ১৪৩৩
BREAKING :
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 




























