২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৬ আশ্বিন ১৪৩৩

দলবদলের খেলায় বারবার তৃণমূলকে মাত দিলেও ইদানীং বিজেপিতে মোহভঙ্গ হচ্ছে অনেকেরই

নতুন গতি নিউজ ডেস্ক : খেলায় বারবার তৃণমূলকে মাত দিলেও ইদানীং বিজেপিতে মোহভঙ্গ হচ্ছে অনেকেরই। তাই কার্যত ঘরে ফেরার মতোই তৃণমূলে ফিরছেন অনেকে। আর সেভাবেই হালিশহর, কাঁচড়পাড়া পুরসভার পর বীরভূমের সিউড়ির কোমা গ্রাম পঞ্চায়েতে বিজেপিকে হটিয়ে ফের ক্ষমতায় ফিরল তৃণমূল।

মাত্র চারদিন আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন পাঁচ গ্রাম পঞ্চায়েতের সদস্যরা। তাঁদের মধ্যে ছিলেন প্রধান ও উপপ্রধানও।

কিন্তু শুক্রবারই যেন তাঁদের মোহভঙ্গ হয়ে গেল। শুক্রবার সিউড়ি কোমা পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান-সহ ৫ সদস্য ফের তৃণমূলে ফিরলেন পদ্মশিবির থেকে। ফলে বিজেপির হাত থেকে গ্রাম পঞ্চায়েতের দখল ফের গেল তৃণমূলের হাতে।

বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভের উদ্যোগে ৭৪তম বিশ্বকর্মা পূজা ও মিলন উৎসব উদযাপিত।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

দলবদলের খেলায় বারবার তৃণমূলকে মাত দিলেও ইদানীং বিজেপিতে মোহভঙ্গ হচ্ছে অনেকেরই

আপডেট : ১৩ জুলাই ২০১৯, শনিবার