আজিজুর রহমান, কোলকাতা : বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়েদের সাথে নিয়ে অনাথ আশ্রমে জন্মদিন পালন করা হল বীরভূমের বিশিষ্ট সমাজ সেবী কাজল সেখের। দাদার এমনভাবে জন্মদিন পালন করতে উদ্দ্যোগ নিলো তার কোলকাতার বোন রিয়ারুবি সহ অনেকে। তাদের ওই কাজে সহযোগিতা করেন কালিঘাটের বিশিষ্ট সমাজসেবী রাজা মজুমদার। এদিন ওই অনাথ আশ্রমে তিনশত দৃষ্টি শক্তিহীন, মুক ও বধির সহ বিভিন্ন ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে মেয়ের সাথে নিয়ে কেক কেটে জন্মদিন পালন করা হয়। সাথে চলে চা টিফিন সহ ভাত, মাছ, মাংস, সবজি, মিষ্টি দিয়ে দেদার ভূঁড়ি ভোজ। যেখানে রাজ্যের বিভিন্ন জায়গার মানুষ যোগদান করে জন্মদিনকে আনন্দ মুখর করে তোলেন। আয়োজকদের পক্ষ থেকে তুলে দেওয়া হয় কয়েক পেটি ফল, চকলেট, বিস্কুকে সহ শুকনো খাবারের প্যাকেট। আশ্রমে এসে জন্মদিন পালনে খুশি হয়েছেন আশ্রম কতৃপক্ষ সহ অনেকে। তাছাড়া নিজের জন্মদিন এমন ভাবে পালন করতে পেয়ে খুশি হয়েছেন বীরভূমের সমাজসেবী কাজল সেখও।
৩০ অগাস্ট ২০২৬, রবিবার, ১৩ ভাদ্র ১৪৩৩
BREAKING :
দৃষ্টি শক্তিহীন, মুক ও বধিরদের সাথে জন্মদিন পালন করলেন কাজল সেখ
-
নতুন গতি - আপডেট : ৭ নভেম্বর ২০২২, সোমবার
- 28
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder





























