০৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ১৮ ভাদ্র ১৪৩৩

বেতন বৃদ্ধি,ফরমেটের টাকা এক কালীন দেওয়া সহ ১৪ দফা দাবিতে ডায়মন্ড হারবার সি.এম. ও.এইচ কে স্মারকলিপি আশা কর্মীদের

  • নতুন গতি
  • আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার
  • 30

বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:- দীর্ঘদিন ধরে আশা কর্মী তাদের বেতন বৃদ্ধির দাবিতে, ডায়মন্ড হারবার মহকুমা শাসকের কাছে বারে বারে বারে স্মারকলিপি দিয়ে আসছেন, তা কোন সুরাহা হয়নি। সামনেই দুর্গাপুজো তার আগে আবারো ১৫ ই সেপ্টেম্বর শুক্রবার গোটা রাজ্যজুড়ে জেলায় জেলায়, জেলামুখ্য স্বাস্থ্য আধিকারিক এর কাছে দেওয়া হলো স্মারকলিপি। শুক্রবার দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার মুখ্য স্বাস্থ্য আধিকারিক এর কাছে আশা কর্মী সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান করা হয়। তারা জানান তাদের সরকারি সুযোগ-সুবিধা সহ বেতন বৃদ্ধি এবং ইনক্রিমেন্টের টাকা একসাথে দিতে হবে। পাশাপাশি একাধিক দাবি সহ ১৪ দফা দাবি নিয়ে আসা কর্মীদের বিক্ষোভ মিছিল ও তাদের এদিনের ডেপুটেশন কর্মসূচি বলে জানা গিয়েছে।

শ্রীকান্ত বিশ্বের ৯ নম্বর খেলোয়াড় ভিক্টর লাইকে হারিয়ে চমক সৃষ্টি করেছেন

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বেতন বৃদ্ধি,ফরমেটের টাকা এক কালীন দেওয়া সহ ১৪ দফা দাবিতে ডায়মন্ড হারবার সি.এম. ও.এইচ কে স্মারকলিপি আশা কর্মীদের

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, শুক্রবার