০৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ১৮ ভাদ্র ১৪৩৩

পোস্ট-মর্টেম রিপোর্টে ঘুষ! উত্তরবঙ্গ মেডিক্যালে হাতেনাতে ধৃত মর্গকর্মী

শিলিগুড়ি: ময়নাতদন্তের (পোস্ট-মর্টেম) রিপোর্ট দেওয়ার বিনিময়ে ঘুষ চাওয়ার অভিযোগে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে অভিযান চালাল পশ্চিমবঙ্গ দুর্নীতি দমন শাখা (অ্যান্টি-করাপশন ব্রাঞ্চ)। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হাসপাতাল চত্বরে ফাঁদ পেতে ‘ট্র্যাপ অপারেশন’ চালান দুর্নীতি দমন শাখার আধিকারিকরা।
অভিযোগ, পোস্ট-মর্টেম রিপোর্ট দেওয়ার জন্য অভিযোগকারীর কাছে ৩,০০০ টাকা ঘুষ দাবি করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে পূর্বপরিকল্পিতভাবে অভিযান চালানো হয়। টাকা নেওয়ার সময় হাসপাতালের এক ল্যাবরেটরি-কাম-মর্গ অ্যাসিস্ট্যান্টকে হাতেনাতে ধরে ফেলেন অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের আধিকারিকরা।
ঘটনার পর অভিযুক্ত মর্গকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘুষের এই ঘটনায় আরও কেউ জড়িত কি না, কিংবা এর পিছনে কোনও বড় চক্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন শাখা।
অভিযানের জেরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে চাঞ্চল্য ছড়িয়েছে।

অবসরের পরও ফুটবলের সঙ্গে মেসির সম্পর্ক দীর্ঘই হতে চলেছে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

পোস্ট-মর্টেম রিপোর্টে ঘুষ! উত্তরবঙ্গ মেডিক্যালে হাতেনাতে ধৃত মর্গকর্মী

আপডেট : ৪ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার