১৫ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ২৮ আশ্বিন ১৪৩৩

জয়নগরে গঙ্গায় উদ্ধার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ

  • নতুন গতি
  • আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, মঙ্গলবার
  • 45

নবাব মল্লিক, জয়নগর : রবিবার জয়নগরের ঘোষ গঙ্গায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ ভাসতে থাকায় এলাকায় চাঞ্চল্য। ঘটনাস্থলে জয়নগর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেল, জয়নগর থানার অন্তর্গত জয়নগর রথ তলা এলাকায় কুলপি রোডের ধারে ঘোষ গঙ্গায় রবিবার সকালে এলাকার মানুষ এক ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে। বেলা বাড়ার সাথে সাথে পথচলতি মানুষ এবং কৌতুহলী এলাকার মানুষ ভিড় করতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জয়নগর থানার পুলিশ, এবং গঙ্গা থেকে মৃতদেহটি উদ্ধার করে। উদ্ধার হওয়া মৃতদেহ টির এখনো কোনো নাম পরিচয় জানা যায়নি। জয়নগর মজিলপুর পৌর এলাকায় এভাবে গঙ্গায় মৃতদেহ ভেসে ওঠায় আতঙ্কিত স্থানীয় মানুষ।

সর্বাধিক পাঠিত

বোলপুরে রাজধানী সার্কাসের শুভ উদ্বোধন, প্রথম দিনেই দর্শকদের ভিড়

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

জয়নগরে গঙ্গায় উদ্ধার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০১৯, মঙ্গলবার