শিলিগুড়ি: শহরের গুরুত্বপূর্ণ ফুলেশ্বরী রেলগেট বন্ধ থাকায় নিত্য দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। রেল সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি জংশন থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত ডবল লাইনের কাজের জন্যই রেলগেটটি বন্ধ রাখা হয়েছে।
রেলগেট বন্ধ থাকায় বিকল্প পথ হিসেবে স্থানীয় বাসিন্দাদের ভরসা করতে হচ্ছে আন্ডারপাসের উপর। কিন্তু অভিযোগ, আন্ডারপাসের রাস্তার অবস্থাও অত্যন্ত বেহাল। কোথাও জমে রয়েছে নোংরা জল, আবার কোথাও রাস্তা ভাঙাচোরা। ফলে প্রতিদিন যাতায়াতের সময় সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে বর্ষায় পরিস্থিতি আরও দুর্বিষহ হয়ে উঠছে বলে অভিযোগ স্থানীয়দের।
এই পরিস্থিতিতে ফুলেশ্বরী রেলগেট দ্রুত খুলে দেওয়ার দাবিতে সরব হয়েছে সিপিআইএম। দলের নেতা অশোক ভট্টাচার্যের দাবি, সাধারণ মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত রেলগেটটি খুলে দিতে হবে। তাঁর আরও বক্তব্য, শিলিগুড়ির আরও কয়েকটি রেলগেট বন্ধ করার পরিকল্পনা রয়েছে বলে তাঁরা জানতে পেরেছেন। তবে মানুষের স্বার্থের কথা মাথায় রেখে কোনও রেলগেট বন্ধ করতে দেওয়া হবে না।
নতুন গতি 























