০৬ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার, ২১ শ্রাবণ ১৪৩৩

সিপিএমের দলীয় কার্যালয় ভাঙচুর, অভিযোগের আঙ্গুল বিজেপির দিকে

নিজস্ব সংবাদদাতা, কোচবিহার: কার্যালয় ভাঙচুরের প্রতিবাদ জানাতে গতকাল জেলাশাসকের অফিসে বিক্ষোভ দেখান বামেরা। এরপরই গতকাল গভীর রাতে ভেটাগুড়ি এলাকার কমরেড হরেকৃষ্ণ কোঙার ভবনে হামলা চলে। ঘটনা শুনে ভোরবেলা ছুটে যান দলীয় নেতা-কর্মীরা। অভিযোগ, ভাঙচুর চালানোর পাশাপাশি টিনের চাল, চেয়ার-টেবিল, টিভি ও গুরুত্বপূর্ণ নথি চুরি গিয়েছে। অভিযোগের আঙ্গুল তোলা হয় বিজেপির দিকে। জেলা সিপিএম নেতা শুভ্রালোক দাস বলেছেন, “গত শতকের ষাটের দশকে গড়ে ওঠা ওই কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দিয়েছে একদল বিজেপিআশ্রিত দুষ্কৃতী। আইনের শাসনে কীভাবে রাজনৈতিক দলের কার্যালয় ভাঙা যেতে পারে? তৃণমূল যা করত, বিজেপিও তাই করছে।” যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। স্থানীয় বিজেপি নেতার বক্তব্য, সিপিএম নিজেই এমন কাণ্ড ঘটিয়েছে প্রচারের আলোয় থাকার জন্য এবং অভিযোগ তুলছে বিজেপির বিরুদ্ধে।
সর্বাধিক পাঠিত

তরুণীকে তিনদিন ধরে ধর্ষণ তিন সিভিক ভলেন্টিয়ারের, গ্রেফতার ১

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

সিপিএমের দলীয় কার্যালয় ভাঙচুর, অভিযোগের আঙ্গুল বিজেপির দিকে

আপডেট : ৬ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার