১৮ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ১ আশ্বিন ১৪৩৩

লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু,গত ২৪ ঘণ্টায় করোনার বলি দেড়শোর বেশি

নতুন গতি ওয়েব ডেস্ক: ফের দৈনিক মৃত্যুর রেকর্ড রাজ্যে। করোনা বিভীষিকায় এদিন প্রথমবার দৈনিক মৃত্যুর সংখ্যা দেড়শোর গণ্ডি পার করল। উল্লেখ্য, এই প্রথম পশ্চিমবঙ্গে একদিনের মৃতের সংখ্যা ছাড়াল দেড়শো পার করেছে৷ মৃত্যুর সংখ্যা বাড়লেও গতকালের থেকে দৈনিক সংক্রমণ কিছুটা কমেছে। তবে সংক্রমণের গ্রাফ নিম্নমুখী হলেও মৃত্যুর সংখ্যা বাড়ায় উদ্বেগ বাড়ছে৷গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন ১৫৭ জন৷ গতকাল ১৪৫ জন মারা গিয়েছিলেন করোনায় আক্রান্ত হয়ে৷

এদিকে রাজ্যে মৃতের সংখ্যা রেকর্ড ভাঙলেও কিছুটা কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা৷ যদিও দৈনিক সংক্রমণে ১৯ হাজারের গণ্ডির নীচে নামেনি৷ গত ২৪ ঘণ্টায় রাজ্য করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৬ জন৷ গতকাল রাজ্যে সংক্রমিতের সংখ্যা ছিল ১৯ হাজার ৪২৮৷এদিকে আশা জগিয়েছে রাজ্যের সুস্থতার হার৷ গতকালের থেকে সুস্থতার হার সামান্য বেড়েছে বাংলায়৷ গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্তের চেয়ে সুস্থতার সংখ্যা বেশি৷ করোনাকে হারিয়ে জয়ী হয়েছে ১৯ হাজার ১৫১ জন৷ সুস্থতার হার ৮৭.৮১ শতাংশ৷ দৈনিক আক্রান্তের নিরিখে এখনও জেলাগুলির মধ্যে সর্বোচ্চ স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা। উত্তর ২৪ পরগনায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ১৭৭ জন। মৃত্যুর সংখ্যা ৪৮। তারপরেই তালিকায় রয়েছে কলকাতা। রাজ্যের রাজধানীতে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬১৮। মৃত্যু হয়েছে ৩১ জনের। এই দুটি জেলা ছাড়া হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা হাজারের বেশি।

সর্বাধিক পাঠিত

ফুড ইন্সপেক্টরহীন ময়নাগুড়ি পুরসভা, খাদ্য সুরক্ষা নিয়ে প্রশ্ন

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যু,গত ২৪ ঘণ্টায় করোনার বলি দেড়শোর বেশি

আপডেট : ১৯ মে ২০২১, বুধবার