০৯ অক্টোবর ২০২৬, শুক্রবার, ২২ আশ্বিন ১৪৩৩

রাহুল-প্রিয়াঙ্কাকে ঘিরে দিল্লির ঘটনার প্রতিবাদ, শিলিগুড়িতে কংগ্রেসের বিক্ষোভ

শিলিগুড়ি: দিল্লিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে ঘিরে সাম্প্রতিক ঘটনাবলির প্রতিবাদে শিলিগুড়িতে কর্মসূচি পালন করল কংগ্রেস। বৃহস্পতিবার দলের নেতা-কর্মীরা শিলিগুড়ির রাজপথে নেমে প্রতিবাদ জানান। কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে দার্জিলিং জেলা কংগ্রেস সভাপতি সুবিন ভৌমিক নির্বাচন কমিশনের প্রধান জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাঁকে গ্রেপ্তারের দাবি জানান। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, গণতান্ত্রিক পরিবেশে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে হুমকি ও হামলার মতো ঘটনা উদ্বেগজনক। দিল্লির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তাঁরা। প্রতিবাদ সভা থেকে গণতন্ত্র ও সাংবিধানিক অধিকার রক্ষার দাবিতে বৃহত্তর আন্দোলনের বার্তা দেন কংগ্রেস নেতারা। পাশাপাশি বর্তমান সরকারের বিরুদ্ধে রাজনৈতিক অসন্তোষের কথাও তুলে ধরেন তাঁরা। কংগ্রেস নেতৃত্বের দাবি, সরকারের পতন অনিবার্য এবং তা এখন শুধু সময়ের অপেক্ষা।

সংবিধান হাতে, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে দুর্গাপুরে কংগ্রেসের মিছিল

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

রাহুল-প্রিয়াঙ্কাকে ঘিরে দিল্লির ঘটনার প্রতিবাদ, শিলিগুড়িতে কংগ্রেসের বিক্ষোভ

আপডেট : ৯ অক্টোবর ২০২৬, শুক্রবার