২৯ মে ২০২৬, শুক্রবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
২৯ মে ২০২৬, শুক্রবার, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

ধৰ্মীয় গোঁড়ামির মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে অভিযোগ আদালতে

দেবজিৎ মুখার্জি, শিলিগুড়ি: এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালতে অভিযোগ। গতবছর ইদের মঞ্চে ‘গন্দা ধর্ম’ মন্তব্য করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এবার সেই মন্তব্যের সূত্র ধরে তাঁর বিরুদ্ধে FIR দায়েরের আবেদন জানিয়ে শিলিগুড়ি সাইবার থানায় লিখিত অভিযোগ জমা দিলেন এক আইনজীবী।অভিযোগকারীর দাবি, ওই মন্তব্যে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে।

শিলিগুড়ির আইনজীবী রিঙ্কি চট্টোপাধ্যায় মঙ্গলবার সাইবার থানায় অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, গতবছর রেড রোডে বিশেষ ঈদের মঞ্চ থেকে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে মমতা বলেছিলেন, ‘আমি ওই গন্দা ধর্ম মানি না। ওই ধর্ম জুমলা পার্টি তৈরি করেছে।’ অভিযোগকারীর দাবি, ওই মন্তব্যে সনাতন হিন্দু ধর্মকেই ‘গন্দা ধর্ম’ বলে ইঙ্গিত করা হয়েছিল।

রিঙ্কির বক্তব্য, কোনও মুসলিম ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চ থেকে এমন মন্তব্য করা ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’। তাঁর দাবি, এই মন্তব্য শুধু বাংলার নয়, গোটা বিশ্বের হিন্দুদের ভাবাবেগে আঘাত করেছে। সেই কারণেই তিনি পুলিশের কাছে FIR দায়েরের আবেদন জানিয়েছেন। সরকার বদলের পর এবার তিনি আনুষ্ঠানিকভাবে আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানিয়েছেন।অভিযোগপত্রে আরও দাবি করা হয়েছে, গত কয়েকবছরে তৎকালীন শাসকদলের একাধিক নেতা-মন্ত্রীর মন্তব্যে হিন্দু ধর্মকে বারবার আক্রমণ করা হয়েছে। তবে ‘গন্দা ধর্ম’ মন্তব্যকেই সবচেয়ে গুরুতর বলে উল্লেখ করেছেন অভিযোগকারী আইনজীবী। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ FIR নথিভুক্ত করেছে কিনা, তা স্পষ্ট নয়। শিলিগুড়ি সাইবার থানার তরফেও এই বিষয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি।

ঈদের দিন যাদবপুরে ‘সাভারকর জয়ন্তী’ পালন করতে চলেছে এবিভিপি

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ধৰ্মীয় গোঁড়ামির মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে অভিযোগ আদালতে

আপডেট : ২৭ মে ২০২৬, বুধবার