১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২৬ ভাদ্র ১৪৩৩

বেগুন চুরি করাকে কেন্দ্র করে বচসা, ভাইয়ের হাতে আক্রান্ত দাদা

মালদাঃ বেগুন চুরি করাকে কেন্দ্র করে বচসার জেরে ভাইয়ের হাতে আক্রান্ত দাদা। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে বৈষ্ণবনগর থানার চকসেহেরদি কেতাব পাড়া এলাকায়। পরিবার সূত্রে জানা যায় আক্রান্ত দাদার নাম রাকিব শেখ, বয়স ৪৫। অভিযুক্ত ভাই সাকিত শেখ।

জানা যায় এলাকারই এক জমি থেকে বেগুন চুরি হয়। ভাইয়ের সন্দেহ হয় দাদা তাকে চোর হিসেবে বদনাম দিচ্ছে। তার জেরেই দাদাকে এদিন সকালে প্রথমে দুই ভাইয়ের তর্ক বিতর্ক চলে। তারপর ভাই হাসুয়া দিয়ে দাদার মাথায় আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় রাকিবকে উদ্ধার করে প্রথমে স্থানীয় বেদরাবাদ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। বর্তমানে তার চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।

বকেয়া টাকার দাবিতে ঠিকাদারদের বিক্ষোভ, উত্তেজনা মোথাবাড়িতে

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বেগুন চুরি করাকে কেন্দ্র করে বচসা, ভাইয়ের হাতে আক্রান্ত দাদা

আপডেট : ২৪ নভেম্বর ২০২১, বুধবার