২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৭ আশ্বিন ১৪৩৩

Breaking news: কয়লা কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে নোটিস পাঠাল সিবিআই

নতুন গতি ওয়েব ডেস্ক: কয়লা কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে নোটিস পাঠাল সিবিআই। রবিবার শহর কলকাতায় অভিষেকের বাড়িতে পৌঁছেছেন সিবিআইয়ের আধিকারিকরা। তাঁদের সন্দেহ রুজিরার অ্য়াকাউন্ট থেকে কয়লা কাণ্ডের সঙ্গে জড়িত কিছু ট্রানজাকশন হয়েছে। এই নিয়ে রুজিরাকে জেরা করতে চায় সিবিআই।এদিন যখন সিবিআই আধিকারিকরা অভিষেকের বাড়িতে যান তখন বাড়িতে কেউ ছিল না। ফলে দরজায় নোটিস লাগিয়ে আসে কেন্দ্রীয় এই গোয়েন্দা সংস্থা। ওই নোটিসে আধিকারিকদের মোবাইল নম্বর দেওয়া রয়েছে। নোটিস অনুযায়ী রুজিরাকে তলব করেনি সিবিআই।

তাঁকে সাক্ষী হিসেবে জেরা করতে চেয়ে এই নোটিস পাঠানো হয়েছে। নোটিসে আধিকারিকদের মোবাইল নম্বর দিয়ে বলা হয়েছে ওই নম্বরে যেন অবশ্যই রুজিরা যোগাযোগ করেন। রবিবারের মধ্যেই রুজিরাকে জিজ্ঞাসাবাদ করতে চায় বলে জানিয়েছে সিবিআই। বিধানসভা ভোটের মুখে রাজ্যে কয়লা ও গরু পাচারকাণ্ডে তদন্তের গতি বাড়িয়েছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই। বারবার নোটিস দিয়ে ডেকে পাঠানোর পরে হাজিরা না দেওয়ায় বেআইনি কয়লা পাচার মামলার মূলচক্রী লালা বা অনুপ মাজিকে ‘ফেরার’ ঘোষণা করেছিল আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালত। একই তকমা দেওয়া হয়েছিল লালার অন্যতম সহযোগী রত্নেশ ভার্মাকে।

গত ১১ জানুয়ারি ৮২ ধারায় এই মর্মে একটি নোটিস জারি করেছিলেন আসানসোল সিবিআই আদালতের বিচারক জয়শ্রী বন্দ্যোপাধ্যায়। নোটিসে বলা হয়, আগামী ১১ ফেব্রুয়ারির মধ্যে দুজনকেই আসানসোল সিবিআই আদালতে হাজিরা দিতে হবে।

সর্বাধিক পাঠিত

বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভের উদ্যোগে ৭৪তম বিশ্বকর্মা পূজা ও মিলন উৎসব উদযাপিত।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

Breaking news: কয়লা কাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরাকে নোটিস পাঠাল সিবিআই

আপডেট : ২১ ফেব্রুয়ারী ২০২১, রবিবার