২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৬ আশ্বিন ১৪৩৩

Breaking News: করোনা আবহে দীর্ঘ কয়েকমাস লকডাউন কাটিয়ে, অবেশেষে আজ পুণ্যার্থী ও দর্শনার্থীদের জন্য খুলতে চলেছে বেলুড় মঠ

নতুন গতি ওয়েব ডেস্ক: করোনা আবহে দীর্ঘ কয়েক মাস লকডাউন কাটিয়ে, অবেশেষে পুণ্যার্থী ও দর্শনার্থীদের জন্য খুলতে চলেছে বেলুড় মঠ। সর্বসাধারণের জন্য বেলুড় মঠ খুলতে, আজ ১০ ফেব্রুয়ারি থেকে বেলুড় মঠের প্রধান দরজা খোলা হবে পুণ্যার্থী ও দর্শনার্থীদের জন্য। সকালে সাড়ে ৮টা থেকে বেলা ১১টা এবং বিকেলে সাড়ে ৩টে থেকে সোয়া ৫টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মঠের দরজা খোলা থাকবে বলে জানানো হয়েছে।

এখন মঠের প্রধান ফটক দর্শনার্থীদের জন্য খোলার আগে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। যেখান দিয়ে সকলে মঠে ঢুকবেন সেই প্রধান গেটে ঢোকার মুখে সাদা রং দিয়ে মার্কিং করা হচ্ছে। সকলকেই মানতে হবে কোভিড বিধি। সামাজিক দূরত্ব-বিধি মানতে হবে। মাস্ক পরা বাধ্যতামূলক। স্যানিটাইজার, থার্মাল গান গেটে থাকছে। এই মুহুর্তে মিউজিয়াম বন্ধ থাকবে। মঠে বসে প্রসাদ গ্রহণ অর্থাৎ নরনারায়ণ সেবা বন্ধ থাকবে।

মঠে সন্ধ্যারতি দর্শন করা যাবে না। করোনার পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিকের পথে। করোনার রিস্ক ফ্যাক্টর এখন খুবই কম। সবদিক খতিয়ে দেখেই মঠের অছি পরিষদ আজ থেকে মঠ খোলার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে লকডাউনের পর প্রায় দেড় মাস খোলা রাখা হয়েছিল বেলুড় মঠ। কিন্তু, মঠের প্রবীণ সন্ন্যাসীদের অনেকেই কোভিড আক্রান্ত হওয়ার কারণে ফের মঠ বন্ধ রাখতে হয়। এরপর ধীরে ধীরে করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে, মঠ এখন সম্পূর্ণ গ্রিন জোন।

সর্বাধিক পাঠিত

বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভের উদ্যোগে ৭৪তম বিশ্বকর্মা পূজা ও মিলন উৎসব উদযাপিত।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

Breaking News: করোনা আবহে দীর্ঘ কয়েকমাস লকডাউন কাটিয়ে, অবেশেষে আজ পুণ্যার্থী ও দর্শনার্থীদের জন্য খুলতে চলেছে বেলুড় মঠ

আপডেট : ১০ ফেব্রুয়ারী ২০২১, বুধবার