নিজস্ব প্রতিনিধি : আজ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিলো মালদা কলেজ অডিটোরিয়ামে WEST BENGAL STATE ELECTRICITY BOARD ENGINEERS’ ASSOCIATION MALDA ZONE এর তরফে। সহযোগিতায়, মালদা ব্লাড আর্মি। নতুন রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল মালদা কলেজ আলো, রায়গঞ্জ মুক্তির কান্ডারী, West Bengal Voluntary Blood Donors Forum এর উদ্যোগে। মালদা ব্লাড ব্যাংকে প্রায় সময় রক্তের আকাল দেখা যায়, ব্লাড ব্যাংকে রক্তপূর্ণতা রাখতে এই রক্তদান শিবিরের আয়োজন। মালদা ব্লাড ব্যাংকে দিনে গড়ে ৬০-৭০ ইউনিট রক্তের প্রয়োজন কিন্তু এতো রক্তের যোগান দিতে হিমশিম খেতে হচ্ছে মালদা ব্লাড ব্যাংকে। আজ ৩০জন রক্তদাতা রক্তদান করেছেন বলে জানাগেছে।
২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ৮ আশ্বিন ১৪৩৩
BREAKING :
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder
নতুন গতি 





























