২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ৮ আশ্বিন ১৪৩৩

বিধান শিশু উদ্যানে বসলো ত্রৈমাসিক সাহিত্য আসর

পারিজাত মোল্লা : রবিবার বিকেলে উল্টোডাঙ্গা সংলগ্ন বিধান শিশু উদ্যানে অতুল্য ঘোষ স্মৃতি সভাগৃহে বসলো নিউজ কলকাতা সাহিত্য পরিবারের তরফে ত্রৈমাসিক সাহিত্য আসর।এই সাহিত্য সভাটি উদঘাটন করেন বিধান শিশু উদ্যানের সম্পাদক গৌতম তালুকদার মহাশয়। প্রধান অতিথি হিসেবে ছিলেন কুমুদ সাহিত্য মেলা কমিটির সাধারণ সম্পাদক তথা কলকাতা হাইকোর্টের ‘নন এডভোকেট মিডিয়েটর’ মোল্লা জসিমউদ্দিন। বিশিষ্ট অতিথি হিসেবে ছিলেন সমাজসেবী অমরচাঁদ কুন্ডু সহ অন্যান্য গুণীজনরা । “রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শতাধিক কবি – সাহিত্যিক – বাচিক শিল্পী – সঙ্গীত শিল্পীরা যোগ দান করেন’ বলে জানিয়েছেন নিউজ কলকাতা সাহিত্য পরিবারের সম্পাদক কাঁজি হাফিজুল ইসলাম মহাশয় । এই সাহিত্য সভার প্রধান অতিথি তথা কুমুদ সাহিত্য মেলা কমিটির সাধারণ সম্পাদক মোল্লা জসিমউদ্দিন জানান ” প্রতি বছর আমরা ৩ রা মার্চ পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের জন্মদিন উপলক্ষে এক সাহিত্য আসরের আয়োজন করে থাকি।সেই জায়গায় নিউজ কলকাতা সাহিত্য পরিবার দীর্ঘদিন ত্রৈমাসিক সাহিত্য আসর চালাচ্ছে তাও রীতিমতো জাঁকজমকপূর্ণ ভাবে।তা সত্যিই অভিনন্দন যোগ্য “।

সর্বাধিক পাঠিত

বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভের উদ্যোগে ৭৪তম বিশ্বকর্মা পূজা ও মিলন উৎসব উদযাপিত।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বিধান শিশু উদ্যানে বসলো ত্রৈমাসিক সাহিত্য আসর

আপডেট : ৫ মে ২০২৫, সোমবার