১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৩০ ভাদ্র ১৪৩৩

আদানির পর লার্সন-টিউব্রোর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দুর

আনজুম মুনির, কলকাতা: শনিবার কলকাতা বিমানবন্দরে লার্সেন অ্যান্ড টিউব্রোর চেয়ারম্যান এসএন সুব্রহ্মণ্যমের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু। কলকাতা বিমানবন্দরে প্রায় আধঘণ্টার সাক্ষাতের পর নিজেই এক্স মাধ্যমে বৈঠকের ছবি পোস্ট করে জানান মুখ্যমন্ত্রী। এদিন এক্স মাধ্যমে শুভেন্দু লেখেন, ‘রাজ্যে শিল্প বিনিয়োগ বৃদ্ধি, পরিকাঠামো উন্নয়ন ও সর্বোপরি যুব সমাজের কর্মসংস্থান তৈরির মতো বিষয়গুলি নিয়েই আলোচনা করা হয়েছে।’

পশ্চিমবঙ্গে শিল্পায়ন ও ব্যাপক বিনিয়োগের কার্যকরী পরিবেশ গড়ে তোলাই একমাত্র লক্ষ্য বলে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী তাঁর এক্স হ্যান্ডেল এই বৈঠকটিকে ‘পশ্চিমবঙ্গের শিল্প পুনর্জাগরণ’-এর ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ বলে উল্লেখ করেছেন।

প্রসঙ্গত, বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে তাৎপর্যপূর্ণ বৈঠক করেন দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান আদানি গোষ্ঠীর কর্ণধার গৌতম আদানির বড় ছেলে করণ আদানি। নবান্ন সূত্রের খবর, এই হাই-প্রোফাইল বৈঠকে মূলত রাজ্যের পরিকাঠামো, উন্নয়ন, বিদ্যুৎ ক্ষেত্র, লজিস্টিক্স হাব তৈরি এবং গ্রিনফিল্ড সড়ক নির্মাণের মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘ আলোচনা হয় ।

ভাঙড় রত্ন সম্মাননা পেলেন শিক্ষক-সাহিত্যিক মহম্মদ মফিজুল ইসলাম

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

আদানির পর লার্সন-টিউব্রোর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দুর

আপডেট : ৯ জুন ২০২৬, মঙ্গলবার