১৯ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ২ আশ্বিন ১৪৩৩

অভিষেক বন্দোপাধ্যায়কে আটক দিল্লি পুলিশের

দেবজিৎ মুখার্জি: অভিষেক বন্দোপাধ্যায় সহ তৃণমূলের প্রতিনিধি দলকে কৃষি ভবনের ভিতরে আটক করে দিল্লি পুলিশ। যদিও তাঁদের স্লোগানে ততক্ষণে তপ্ত গোটা কৃষি ভবন।

এদিন সন্ধ্যায় অভিষেক, মহুয়া মৈত্র, শান্তনু সেন, দোলা সেনরা কৃষি ভবনে যেতেই পরিস্থিতি ক্রমেই তপ্ত হতে শুরু করে। সূত্রের খবর, ঠিক রাত সাড়ে আটটার পর থেকে পরিস্থিতি সম্পূর্ণভাবে বদলাতে থাকে। বিরাট পুলিশবাহিনী ভিতরে ঢুকে যায়। যদিও তৃণমূলের সাফ দাবি ছিল, যতক্ষণ না তাঁদের ৪০ জন প্রতিনিধি দলের সঙ্গে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি দেখা করছেন তাঁরা ওই জায়গা থেকে উঠবেন না। কিন্তু, মন্ত্রকের অফিসাররা সাফ জানিয়ে দেন, পাঁচ জন প্রতিনিধির সঙ্গেই শুধু দেখা করবেন মন্ত্রী।

সূত্রের খবর, দেড় ঘণ্টা অপেক্ষা করেন মন্ত্রী। তারপর দফতর ছেড়ে বেরিয়ে যান। কিন্তু, নিজেদের অবস্থানে তখনও অনড় তৃণমূলের প্রতিনিধি দল। ওই অবস্থাতে মুহূর্তেই ঘিরে ফেলা হয় তৃণমূল সাংসদদের। কার্যত টেনে-হিঁচড়ে অভিষেকদের ভিতর থেকে বের করে নিয়ে আসে পুলিশ।

ডিভিসিতে মাছ ধরতে গিয়ে জলে ডুবে মৃত্যু মৎসজীবির

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

অভিষেক বন্দোপাধ্যায়কে আটক দিল্লি পুলিশের

আপডেট : ৪ অক্টোবর ২০২৩, বুধবার