৩০ অগাস্ট ২০২৬, রবিবার, ১৩ ভাদ্র ১৪৩৩
৩০ অগাস্ট ২০২৬, রবিবার, ১৩ ভাদ্র ১৪৩৩

দুর্গাপুজোর আগে আবার বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ

নিজস্ব সংবাদদাতা : দুর্গাপুজোর আগে আবার বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ। যার প্রভাবে ভারী বর্ষণে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপের জেরে আগামী মঙ্গলবার থেকে ভারী বৃষ্টি হতে পারে কোথাও কোথাও।

মঙ্গলবার উত্তর-পশ্চিম ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। এর প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, কলকাতায় ভারী বৃষ্টি হবে কি না, এখনও স্পষ্ট নয়। আপাতত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।হাওয়া অফিস আরও জানিয়েছে যে, উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। যার জেরে উত্তাল হতে পারে সমুদ্র। বুধবার ও বৃহস্পতিবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। মঙ্গলবারের মধ্যে মৎস্যজীবীদের মাঝ সমুদ্র থেকে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।বস্তুত, ক’দিন আগেই বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছিল। এর প্রভাবে ভারী বৃষ্টি হয় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। এর কিছু দিনের মধ্যেই আবারও সাগরে চোখরাঙাচ্ছে নিম্নচাপ। যার ফলে মহালয়ার আগে বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণের জেলাগুলি। পুজোর মুখে বৃষ্টির ভ্রুকুটিতে সমস্যায় পড়েছেন মৃৎশিল্পী ও পুজো উদ্যোক্তারা। মুখভার শহরবাসীরও।

নজরুলের অর্ধশত প্রয়াণ বর্ষে কলকাতায় পদযাত্রা ও স্মরণ সভ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

দুর্গাপুজোর আগে আবার বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, রবিবার