১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৩০ ভাদ্র ১৪৩৩

অপেক্ষার অবসান! এবার সৌরভ গাঙ্গুলির বায়োপিক

নিজস্ব সংবাদদাতা, নতুন গতি: মহেন্দ্র সিং ধোনির বায়োপিক ও শচিন তেন্ডুলকরের ডকু-বায়োপিকের পর এবার সৌরভ গাঙ্গুলির বায়োপিক। অপেক্ষার অবসান! অবশেষে সৌরভ গাঙ্গুলির জীবন নিয়ে হচ্ছে বিগ বাজেটের সিনেমা। একসময় ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা ব্যক্তিত্ব সৌরভ গাঙ্গুলির বায়োপিক কি আদৌ আসবে, এই প্রশ্নে বিভোর ছিল ক্রিকেটপ্রেমীরা। তবে এখন সূত্রের খবর, অবশেষে নিজের বায়োপিক তৈরিতে সম্মতি দিয়েছেন সৌরভ গাঙ্গুলি। এমনকি, নিজের চরিত্রের জন্য অভিনেতাকেও বেছে নিয়েছেন সৌরভ। শোনা যাচ্ছে, বলিউড সুপারস্টার রনবীর কাপুরকে নিজের ভূমিকায় দেখতে চান সৌরভ। যদিও আরও দুইজন অভিনেতা রয়েছেন তালিকায়।

একাধিক রিপোর্ট অনুযায়ী, একটি বড় প্রোডাকশন হাউজ এই বায়োপিক তৈরি করবে। ইতিমধ্যেই স্ক্রিপ্ট লেখার কাজ শুরু হয়েছে। ১৫০-২০০ কোটি টাকা বাজেটের এই ছবিতে সৌরভের ছোটবেলা থেকে বিসিসিআই প্রেসিডেন্ট হওয়া পর্যন্ত পুরো জীবনকাহিনীই দেখানো হবে। সম্ভবত প্রি প্রোডাকশনের কাজ প্রায় শেষের পথে। তবে পুরো কাজ শেষ হওয়ার পরেই পরিচালক ও অভিনেতা-অভিনেত্রীদের নাম ঘোষণা হবে।এর আগেও সৌরভের বায়োপিক নিয়ে গুঞ্জন উঠেছিল। ধর্মা প্রোডাকশন, একতা কাপুর থেকে শুরু করে বাংলার সৃজিত তার বায়োপিক বানাতে চেয়েছিল কিন্তু দাদা রাজি হয়নি। তবে এখন তিনি অন্য একটি বড় প্রোডাকশনে রাজি হয়েছেন। এখন দেখা যাক রণবীর কাপুর, হৃত্বিক না অন্য কোনো অভিনেতাকে দাদার ভূমিকায় দেখা যাবে।

ভাঙড় রত্ন সম্মাননা পেলেন শিক্ষক-সাহিত্যিক মহম্মদ মফিজুল ইসলাম

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

অপেক্ষার অবসান! এবার সৌরভ গাঙ্গুলির বায়োপিক

আপডেট : ১৪ জুলাই ২০২১, বুধবার