২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৬ আশ্বিন ১৪৩৩

এন. আর. সি. এর বিরুদ্ধে ধিক্কার ও প্রতিবাদ মিছিল

অরূপ ঘোষ, ঝাড়গ্রাম : বুধবার সকালে বিজেপি এর কেন্দ্রীয় সরকারের এন. আর. সি, দ্রব্যমূল্য বৃদ্ধি, অর্থনৈতিক মন্দা সহ কেন্দ্রীয় সরকারের একাধিক জনবিরোধী নীতির এর বিরুদ্ধে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে ধিক্কার ও প্রতিবাদ মিছিল হয়ে গেল গোপীবল্লভপুর শহর জুড়ে। এন. আর. সি এর নামে বাঙ্গালীদের উপর অত্যাচার চালাচ্ছে কেন্দ্র সরকার এই অভিযোগ তুলে আজকের এই ধিক্কার ও প্রতিবাদ মিছিল। এদিনের ধিক্কার ও প্রতিবাদ মিছিলটি গোপীবল্লভপুরের হাতিবাড়ি চক থেকে শুরু করে বটতলা চক হয়ে আবার হাতিবাড়ি চকে ফিরে এসে মিছিলের সমাপ্তি হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের সভাপতি শংকর প্রসাদ হাঁসদা সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। কেন্দ্রীয় সরকারের জন বিরোধী নীতির বিরোধিতা করে এই মিছিলে এতো মানুষ পা মিলিয়েছিলেন যা ছিল চোখে পড়ার মতো।

সর্বাধিক পাঠিত

বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভের উদ্যোগে ৭৪তম বিশ্বকর্মা পূজা ও মিলন উৎসব উদযাপিত।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

এন. আর. সি. এর বিরুদ্ধে ধিক্কার ও প্রতিবাদ মিছিল

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, বুধবার