শিলিগুড়ি: বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আগামী ৮ অক্টোবর এসডিও দফতর অভিযান কর্মসূচির ডাক দিল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (ডিওয়াইএফআই)-এর দার্জিলিং জেলা কমিটি। বুধবার হিলকার্ট রোডের অনিল বিশ্বাস ভবনে সাংবাদিক বৈঠক করে কর্মসূচির কথা ঘোষণা করেন সংগঠনের নেতৃবৃন্দ। ডিওয়াইএফআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের প্রধান দাবিগুলির মধ্যে রয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ, ভোটার তালিকা থেকে বাদ পড়া যোগ্য ভোটারদের নাম পুনরায় অন্তর্ভুক্ত করা এবং শিলিগুড়ি পুরসভার নির্বাচন দ্রুত সম্পন্ন করা। সংগঠনের তরফে জানানো হয়, বৃহস্পতিবার মহানন্দা সেতু সংলগ্ন এলাকায় কর্মী-সমর্থকেরা জমায়েত করবেন। সেখান থেকে মিছিল করে এসডিও দফতরের উদ্দেশে রওনা হবেন তাঁরা। পরে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে এসডিও-র কাছে স্মারকলিপি জমা দেওয়া হবে। সাংবাদিক বৈঠক থেকেই আগামীকালের কর্মসূচিতে সাধারণ মানুষ ও সংগঠনের কর্মী-সমর্থকদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
০৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ২১ আশ্বিন ১৪৩৩
BREAKING :
ভোটার তালিকা থেকে পুরসভা ভোট—বিভিন্ন দাবিতে কাল ডিওয়াইএফআই-এর এসডিও অভিযান
-
নতুন গতি - আপডেট : ৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার
- 21
সর্বাধিক পাঠিত
নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder























