০৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার, ২১ আশ্বিন ১৪৩৩

মালদায় ‘সেবা জ্যোতি’ যাত্রা, মঞ্চে গম্ভীরা-মুখার ঝলক

মালদা: দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় বুধবার মালদা শহরে অনুষ্ঠিত হল ‘সেবা জ্যোতি যাত্রা’। এ উপলক্ষে বৃন্দাবনী ময়দানে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। রাষ্ট্রগীত ও দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন শিল্পীরা। পাশাপাশি জেলার ঐতিহ্যবাহী গম্ভীরা, মুখা ও আদিবাসী শিল্পীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজারের বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক অম্লান ভাদুড়ি, বিধায়ক গোপাল চন্দ্র সাহা, রাজু কর্মকার, বঙ্গীয় যাদব সভার রাজ্য সভাপতি শ্যামচাঁদ ঘোষ, উত্তর মালদা সাংগঠনিক জেলা ইনচার্জ পার্থসারথি ঘোষ এবং দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের আধিকারিক ও জেলা নেতৃত্বের অন্যান্য সদস্যরা।
আয়োজকদের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৫ বছরের রাজনৈতিক জীবন উপলক্ষে ১৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর দেশজুড়ে বিভিন্ন সেবামূলক কর্মসূচি চলছে। তারই অংশ হিসেবে মালদাতেও ‘সেবা জ্যোতি যাত্রা’র আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে জেলার লোকসংস্কৃতি ও ঐতিহ্যও তুলে ধরা হয়।

৩৫০ বছরের ছয় বুড়োর পুজো, আজও অটুট উন্মাদনা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

মালদায় ‘সেবা জ্যোতি’ যাত্রা, মঞ্চে গম্ভীরা-মুখার ঝলক

আপডেট : ৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার