রাজনৈতিক কর্মসূচির প্রসঙ্গে শিক্ষা ও কর্মসংস্থানকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে তুলে ধরেছেন চৈতালী রায়। তাঁর দাবি, রাজ্যে শিক্ষা ও কর্মসংস্থানের ক্ষেত্রে একাধিক সমস্যা রয়েছে। ভবিষ্যতে তামিলাগা ভেত্রিকাঝাগম বা টিভিকে রাজনৈতিকভাবে সক্রিয় হলে এই বিষয়গুলি দলের আলোচনায় গুরুত্ব পেতে পারে। তবে এগুলিকে এখনও দলের চূড়ান্ত রাজনৈতিক কর্মসূচি হিসেবে ঘোষণা করা হয়নি বলেও স্পষ্ট করেছেন চৈতালী রায়।
টিভিকে-র সামাজিক কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে চৈতালী রায় জানান, তামিলনাড়ুতে দীর্ঘদিন ধরে বিজয় মাক্কাল ইযাক্কম বা ভিএমআই-এর মাধ্যমে বিভিন্ন সামাজিক কাজ করা হয়েছে। সেই মডেল অনুসরণ করেই পশ্চিমবঙ্গেও প্রাথমিক পর্যায়ে মানুষের কাছে পৌঁছনোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
তাঁর বক্তব্য অনুযায়ী, শিক্ষা, কর্মসংস্থানসহ বিভিন্ন সামাজিক বিষয়ে মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোই প্রাথমিক লক্ষ্য। আগামী দিনে রাজ্যের বিভিন্ন জেলায় টিভিকে-র সাংগঠনিক বিস্তার কতটা হয় এবং সামাজিক কর্মকাণ্ডের পর দলটি রাজনৈতিক পরিসরে কীভাবে এগোয়, তা নিয়ে রাজনৈতিক মহলে আগ্রহ তৈরি হয়েছে।
নতুন গতি 


























