২৮ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ১১ আশ্বিন ১৪৩৩

ভারি বৃষ্টিতে বিপর্যস্ত দুধিয়ার হিউম পাইপ সেতু, বন্ধ ভারী যান

শিলিগুড়ি: টানা ভারী বৃষ্টিতে ফের ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক রুটের দুধিয়া এলাকার গুরুত্বপূর্ণ হিউম পাইপ সেতু। গতকাল রাত থেকে লাগাতার বৃষ্টির জেরে সেতুটির একাংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় যান চলাচলে সমস্যা দেখা দিয়েছে। দুর্ঘটনা এড়াতে আপাতত সেতুর উপর দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে।
দুধিয়া হয়ে শিলিগুড়ি ও মিরিকের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে এই সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন এই রুটে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটক এবং পণ্যবাহী যান চলাচল করে। বৃষ্টির জেরে সেতুর নিচ দিয়ে জলপ্রবাহ বেড়ে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।
ভারী যান চলাচল বন্ধ থাকায় পণ্যবাহী গাড়িগুলিকে সমস্যায় পড়তে হচ্ছে। তবে স্থায়ী সমাধানের লক্ষ্যে দুধিয়ায় নতুন সেতু নির্মাণের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। পুরনো হিউম পাইপ সেতুর পরিবর্তে নতুন সেতুটি তৈরি হলে এই রুটের যোগাযোগ ব্যবস্থা আরও নিরাপদ ও মজবুত হবে বলে আশা করছেন স্থানীয়রা।
জানা গিয়েছে, নতুন সেতুর নির্মাণকাজ জোরকদমে চলছে। আগামী কয়েক মাসের মধ্যে সেতুটি সাধারণের জন্য খুলে দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। ততদিন ভারী যানবাহন চালকদের প্রশাসনের নির্দেশ মেনে সতর্কতার সঙ্গে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

পঞ্চায়েত দখলের দিনেই ধৃত মমতার তৃণমূলত্যাগী তিন সদস্য! রঘুনাথগঞ্জে পদ ধরে রাখলেন সেই ঋতব্রতপন্থীই

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ভারি বৃষ্টিতে বিপর্যস্ত দুধিয়ার হিউম পাইপ সেতু, বন্ধ ভারী যান

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, সোমবার