আসানসোল: দীর্ঘ বহু বছর পর আসানসোলের বানপুর সেল ইস্পাত কারখানায় অনুষ্ঠিত হল ইউনিয়ন নির্বাচন। দীর্ঘদিন পর কারখানায় ইউনিয়ন ভোট হওয়ায় শ্রমিক মহলে উৎসাহ দেখা দিয়েছে।
ভোট চলাকালীন কারখানার বাইরে বিএমএস (BMS)-এর কর্মী ও কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে উপস্থিত হন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এদিন তিনি তাঁদের সঙ্গে কথা বলেন এবং ভোট সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বানপুর সেল ইস্পাত কারখানায় ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হয়নি। বিষয়টি কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রকের নজরেও আনা হয়েছিল বলে জানা যায়। পরবর্তীতে রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর এই প্রথম কারখানায় ইউনিয়ন নির্বাচন অনুষ্ঠিত হল।
দীর্ঘ বিরতির পর ইউনিয়ন ভোট হওয়ায় শ্রমিকদের মধ্যে নতুন করে উৎসাহ তৈরি হয়েছে। নির্বাচনে শ্রমিকদের অংশগ্রহণ ঘিরেও কারখানা চত্বরে ছিল আগ্রহ। এদিন অগ্নিমিত্রা পালের উপস্থিতি ঘিরে বিএমএস কর্মী ও কর্মকর্তাদের মধ্যেও উৎসাহ দেখা যায়।
নতুন গতি 





















