২৬ সেপ্টেম্বর ২০২৬, শনিবার, ৯ আশ্বিন ১৪৩৩

বিজেপির বিরুদ্ধে লড়াই, মালদহে যুব কংগ্রেসের সংগঠন শক্তির ডাক

  • নতুন গতি
  • আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার
  • 22
মালদহ: রাজ্যে কংগ্রেসের সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মালদহে জেলা স্তরের কর্মীসভা করল যুব কংগ্রেস। বৃহস্পতিবার মালদহ জেলা পরিষদের অতিথি আবাসের সভাকক্ষে এই কর্মীসভার আয়োজন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন দিল্লি থেকে পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত যুব কংগ্রেসের পর্যবেক্ষক এহেসান আহমেদ। তাঁর নেতৃত্বেই সংগঠনকে চাঙ্গা করার রূপরেখা নিয়ে আলোচনা হয়। এহেসান আহমেদ বলেন, কংগ্রেস ও যুব কংগ্রেসের মধ্যে দূরত্ব কমিয়ে ঐক্যবদ্ধভাবে সংগঠনের কাজ এগিয়ে নিয়ে যেতে হবে। তাঁর বক্তব্য, বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে রাজনৈতিক লড়াইকে আরও শক্তিশালী করাই তাঁদের অন্যতম লক্ষ্য।
সভায় উপস্থিত ছিলেন মালদহ জেলা যুব কংগ্রেস সভাপতি শারোয়ার জাহান। পাশাপাশি কালিয়াচক, বৈষ্ণবনগর, হরিশ্চন্দ্রপুর, চাঁচল-সহ জেলার বিভিন্ন ব্লক থেকে যুব কংগ্রেসের কর্মীরা অংশ নেন।
কর্মীসভায় বক্তারা সংগঠনকে বুথস্তর পর্যন্ত আরও সক্রিয় করার উপর জোর দেন। একইসঙ্গে আগামী দিনে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাওয়ার কথাও তুলে ধরেন তাঁরা। সেই লক্ষ্যেই বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ে সংগঠনকে আরও শক্তিশালী করার বার্তা দেওয়া হয় সভা থেকে।

সুপারভাইজার নিয়োগের দাবিতে পঞ্চায়েত ঘেরাও, দুর্নীতির অভিযোগে উত্তপ্ত লক্ষ্মী-জনার্দনপুর

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বিজেপির বিরুদ্ধে লড়াই, মালদহে যুব কংগ্রেসের সংগঠন শক্তির ডাক

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার