২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার, ৮ আশ্বিন ১৪৩৩

বন্দে ভারতে ৪২ কেজি গাঁজা! সাফাইয়ের সময় উদ্ধার ৪ ব্যাগ

  • নতুন গতি
  • আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার
  • 12
হাওড়া: পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস থেকে উদ্ধার হল ৪২ কেজি ৭০০ গ্রাম গাঁজা। বৃহস্পতিবার সকালে হাওড়া স্টেশনে ট্রেনটি পৌঁছনোর পর সাঁতরাগাছি ওয়াশিং লাইনে সাফাইয়ের জন্য নিয়ে যাওয়া হয়। সেখানেই ট্রেনের ভিতরে পরিত্যক্ত অবস্থায় চারটি ব্যাগ দেখতে পান সাফাইকর্মীরা। তার মধ্যে ছিল দুটি ট্রলি ব্যাগ। ব্যাগগুলি খুলতেই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় শালিমার জিআরপিকে। জিআরপির আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে গাঁজা উদ্ধার করেন। আদালতের নির্দেশে উদ্ধার হওয়া মাদক আপাতত কোর্ট মালখানায় রাখা হয়েছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। উদ্ধার হওয়া গাঁজা কোথা থেকে ট্রেনে উঠল এবং কারা এর সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখছে আরপিএফ ও জিআরপি। ট্রেনের যাত্রী তালিকা, সিসিটিভি ফুটেজ-সহ বিভিন্ন সূত্র খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। বন্দে ভারতের মতো প্রিমিয়াম ট্রেনে কীভাবে এত বিপুল পরিমাণ মাদক পৌঁছল, তা নিয়েই উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন। ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।

সুপারভাইজার নিয়োগের দাবিতে পঞ্চায়েত ঘেরাও, দুর্নীতির অভিযোগে উত্তপ্ত লক্ষ্মী-জনার্দনপুর

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

বন্দে ভারতে ৪২ কেজি গাঁজা! সাফাইয়ের সময় উদ্ধার ৪ ব্যাগ

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৬, শুক্রবার