১৬ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ৩০ ভাদ্র ১৪৩৩

২০২২ সালে শিউলিরা হাওড়ার সাঁকরাইলে প্রতিষ্ঠা করেছিলেম ‘এনসিপিআই’, তারপর?

আনজুম মুনির: তারপর তো একটা ইতিহাস। তৃণমূলের একটা বড়ো সংখ্যাক সাংসদ সেই এন সি পি আই -এ মিশে গেছে শুনে বেজায় খুশি শিউলি কুণ্ডু। রবিবার সন্ধ্যা থেকে আচমকা শিরোনামে একটি নতুন দলের নাম। এনসিপিআই (NCPI)। মিশে যাওয়ার জন্য এই দলটাকেই বেছে নিয়েছেন সদীপ বন্দ্যোপাধ্যায় , মালা রায়ের মতো বর্ষীয়ান সাংসদরা। ২০ জন তৃণমূল সাংসদের এমন একটি সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। কিন্তু এই দলের প্রতিষ্ঠাতা কে? উত্তর খুঁজতে গিয়ে জানা গেল, মাস খানেক আগে দল ছেড়েছেন দলের প্রতিষ্ঠাতাই। পেশায় আইনজীবী, হাওড়ার বাসিন্দা শিউলি কুণ্ডু সহ তিনজন ‘এনসিপিআই’ নামে এই দল প্রতিষ্ঠা করেছিলেন। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে শিউলি জানান, ২০২২ সালে ওই দল প্রতিষ্ঠা করেছিলেন তিনি। হাওড়ার সাঁকরাইলে তৈরি হয় ওই দল। ২০২৩-এ ত্রিপুরার নির্বাচনে লড়ে এই দল। ওই বছরেই বাংলার পঞ্চায়েত নির্বাচনেও প্রার্থী দিয়েছিলেন তাঁরা। শিউলি কুণ্ডু ছিলেন ওই দলের প্রতিষ্ঠাতা ও সভানেত্রী।

জেনারেল সেক্রেটারির নাম ছিল সৈকত দাস। পরবর্তীতে কমিটি তৈরি হয়, অনেকে সদস্য হিসেবে যোগও দিয়েছিলেন। শিউলির স্বামী উত্তীয় কুণ্ডুও এই দলের সদস্য ছিলেন। এক মাস আগে ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন শিউলি। তিনি জানান, তিনি সমাজসেবার কাজ করেন, আইনজীবী হিসেবে প্র্যাকটিস করেন, তাই দল ছেড়ে দিয়েছেন। বিশেষ করে মহিলাদের পাশে থেকে কাজ করেন বলে জানিয়েছেন শিউলি। ২০ জন সাংসদ এনসিপিআই-তে মিশে যাচ্ছেন শুনে শিউলি বলেন, “পার্টিটা অনেক বড় জায়গায় যাচ্ছে, শুনে ভালো লাগছে।” তবে আগে কোনওদিন কোনও সাংসদ যোগাযোগ করেননি বলেই জানান তিনি।

ভাঙড় রত্ন সম্মাননা পেলেন শিক্ষক-সাহিত্যিক মহম্মদ মফিজুল ইসলাম

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

২০২২ সালে শিউলিরা হাওড়ার সাঁকরাইলে প্রতিষ্ঠা করেছিলেম ‘এনসিপিআই’, তারপর?

আপডেট : ১৬ জুন ২০২৬, মঙ্গলবার