১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৯ ভাদ্র ১৪৩৩

জনসংযোগ বাড়াতে রাঙ্গামাটি স্পোর্টসের ধাঁচে পুলিশের ফুটবল প্রতিযোগিতা

সেখ সামসুদ্দিন, ২৬ জুনঃ পশ্চিমবঙ্গ পুলিশের রাঙ্গামাটি স্পোর্টসের ধাঁচে আরেকটি ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হতে চলেছে। তার প্রস্তুতি স্বরূপ বিভিন্ন থানা পর্যায়ে পুলিশের টিম নির্বাচিত করে প্রথম মহাকুমা পর্যায়ে খেলা হবে। সেখান থেকে চ্যাম্পিয়ন টিম জেলা পর্যায়ে অংশগ্রহণ করে এসপি কাপ চ্যাম্পিয়ন হবে যে টিম, পরবর্তীতে ঐ টিম রাজ্য পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। বিশেষ করে পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সম্পর্ক বাড়াতে এই উদ্যোগ বলে জানা যায়। মেমারির ডেপুটি এস পি, সি আই, ও ওসির উদ্যোগে আজ মেমারি খাঁড়ো ফুটবল মাঠে দক্ষিণ মেমারি খাঁড়ো যুবক সংঘের ড্রিম ফুটবল একাডেমি ও মেমারি থানা ফুটবল টিমকে নিয়ে একটি ট্রায়াল প্রদর্শনী ম্যাচ করা হয়। সকাল ৮টা থেকে খাঁড়ো মাঠে ৪৫-৪৫ মোট ৯০ মিনিটের খেলায় মেমারি থানা ফুটবল টিম ১-০ গোলে জয়লাভ করে। বৃষ্টি বিঘ্ন পরিবেশে এই প্রতিযোগিতা চলাকালীন মাঠে উপস্থিত ছিলেন মেমারি থানার এসআই দেবাশীষ রায় সহ থানার অন্যান্য পুলিশ কর্মীবৃন্দ, বিশিষ্ট শিল্পপতি আব্দুল আলীম, মেমরি পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সেখ ইউসুফ, ফুটবল কোচ কৌশিক বন্দ্যোপাধ্যায়, ড্রিম ফুটবল একাডেমির দুই কোচ প্রমোদ ভট্টাচার্য্য ও পার্থ পাল, খাঁড়ো যুবক সংঘের অন্যতম সদস্য সেখ সবুর উদ্দিন ওরফে বাপি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন খেলা চলাকালীন ড্রিম ফুটবল একাডেমির একজন প্লেয়ার নিয়ন্ত্রণ হারিয়ে মাঠের পাশে পড়ে গিয়ে মুখে চোট পায়। দ্রুততার সাথে মেমারি থানার পুলিশ কর্মীরা ও ফুটবল একাডেমির সদস্যরা তাকে উদ্ধার করে পুলিশের গাড়িতেই মেমারি হাসপাতালে পাঠায়। পরে জানা যায় আঘাত গুরুতর না হলেও মুখে ও দাঁতে আঘাত হয়েছে তার চিকিৎসা মেমারি হাসপাতালে চলছে বলে জানান সেখ সবুর উদ্দিন।

ফের উত্তপ্ত বীরভূমের পাঁড়ুই এলাকায়

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

জনসংযোগ বাড়াতে রাঙ্গামাটি স্পোর্টসের ধাঁচে পুলিশের ফুটবল প্রতিযোগিতা

আপডেট : ২৬ জুন ২০২৫, বৃহস্পতিবার