০২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১৬ ভাদ্র ১৪৩৩

ভারতে থাকা তামিল শরণার্থীদের দেশে ফেরার পথ সহজ করল শ্রীলঙ্কা

ভারতে বসবাসরত শ্রীলঙ্কার হাজারো শরণার্থীকে দেশে ফেরাতে বিশেষ ব্যবস্থা অনুমোদন করেছে শ্রীলঙ্কা সরকার। বৈধ ভ্রমণ নথি না থাকা শরণার্থীরাও নির্দিষ্ট যাচাই-বাছাই শেষে স্বেচ্ছায় দেশে ফিরতে পারবেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১০ আগস্ট শ্রীলঙ্কার মন্ত্রিসভা এ-সংক্রান্ত বিশেষ ব্যবস্থা অনুমোদন করে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনের মাধ্যমে দেশে ফিরতে আগ্রহী শরণার্থীদের অভিবাসন ছাড়পত্র দেওয়ার বিষয়ে অ্যাটর্নি জেনারেলের নির্দেশনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন ব্যবস্থার আওতায় ভারতে থাকা প্রায় ৯০ হাজার শ্রীলঙ্কান শরণার্থীর দেশে ফেরার সুযোগ তৈরি হয়েছে। তবে দেশে ফেরার আগে তাদের পরিচয়, নিরাপত্তা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য যাচাই করা হবে।

শ্রীলঙ্কায় ১৯৮৩ সালে জাতিগত সহিংসতা শুরুর পর বিপুলসংখ্যক তামিল জনগোষ্ঠী ভারতে, বিশেষ করে তামিলনাড়ুতে, আশ্রয় নেয়। পরবর্তী সময়ে শ্রীলঙ্কা সরকার ও লিবারেশন টাইগার্স অব তামিল ইলমের (এলটিটিই) মধ্যে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের কারণে শরণার্থীর সংখ্যা আরও বাড়ে। প্রায় তিন দশক ধরে চলা সেই যুদ্ধ ২০০৯ সালের মে মাসে শেষ হয়।

দীর্ঘদিন ধরে ভারতে বসবাসরত এসব শরণার্থীর অনেকে প্রয়োজনীয় ভ্রমণ নথি ছাড়াই রয়েছেন। নতুন ব্যবস্থায় তাদের জন্য দেশে ফেরার প্রক্রিয়া সহজ করা হলেও প্রত্যাবাসন হবে সম্পূর্ণ স্বেচ্ছামূলক এবং নির্ধারিত আইনগত ও নিরাপত্তা যাচাইয়ের মাধ্যমে।

সূত্র: ইন্ডিয়া টুডে

সর্বাধিক পাঠিত

ভারতে থাকা তামিল শরণার্থীদের দেশে ফেরার পথ সহজ করল শ্রীলঙ্কা

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

ভারতে থাকা তামিল শরণার্থীদের দেশে ফেরার পথ সহজ করল শ্রীলঙ্কা

আপডেট : ২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার