২১ সেপ্টেম্বর ২০২৬, সোমবার, ৪ আশ্বিন ১৪৩৩

হিজাব বিতর্ক: খুন বজরং দল যুব কর্মী; মুসলিম গুন্ডাদের দায়ী করলেন ঈশ্বরাপ্পা

নতুন গতি নিউজ ডেস্ক: ছড়ালো উত্তেজনা। হিজাব বিতর্কের মাঝেই খুন কর্ণাটকের বজরং দল যুব কর্মী হর্ষ। ঘটনাটি ঘটেছে শিবমোগায়। অশান্তির আশঙ্কায় এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

পুলিশ সূত্রে খবর, রবিবার রাত ৯.৩০ নাগাদ হয় এই খুন। তাঁকে ঘিরে ধরে ছুরি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। জানাজানি হতেই শিবমোগা শহরের সিগেহাট্টি এলাকায় প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়ে। বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। চলে ভাঙচুর। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু করা হয়েছে। তৈরি করা হয়েছে বিশেষ তদন্তকারী দল।

এই ঘটনাকে ঘিরে বিতর্কিত মন্তব্য করেন কর্ণাটকের গ্রামোন্নয়ন ও পঞ্চায়েতিরাজ মন্ত্রী ঈশ্বরাপ্পা। সোমবার তিনি বলেন “তাঁকে মুসলিম গুন্ডারা খুন করেছে। আর এমনটা শিবকুমারের মন্তব্যের জেরেই হয়েছে। তাঁর জাতীয় পতাকা খুলে গেরুয়া নিশান ওড়ানো নিয়ে মন্তব্যের জেরে সাহস পেয়েছে মুসলমান দুষ্কৃতীরা।”

বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভের উদ্যোগে ৭৪তম বিশ্বকর্মা পূজা ও মিলন উৎসব উদযাপিত।

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

হিজাব বিতর্ক: খুন বজরং দল যুব কর্মী; মুসলিম গুন্ডাদের দায়ী করলেন ঈশ্বরাপ্পা

আপডেট : ২১ ফেব্রুয়ারী ২০২২, সোমবার