১৭ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৩১ ভাদ্র ১৪৩৩

এবার ওমানের বিরুদ্ধে যুদ্ধ করার হুমকি ট্রাম্পের

নিউজ ডেস্ক: সম্ভবত সারা বিশ্ব কখনো ট্রাম্পের মতো এমন ‘পাগলা রাজা’ আগে আর দেখেননি। ট্রাম্পের কাছে আজ যে বন্ধু কাল সে শত্রু। সবসময় তাঁর মুখে যুদ্ধের কথা। এবার ওমানের বিরুদ্ধে। একদিকে চলছে ইরান যুদ্ধ। তা নিয়ে সারা পৃথিবীতে সঙ্কট। আর ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওমানকে নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করলেন। আর তাতেই দানা বেঁধেছে নতুন শঙ্কা। তিনি মন্ত্রিসভার বৈঠকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘কোনও দেশকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ করতে দেওয়া হবে না। এমনকী ওমানকেও নয়।’

বুধবার মার্কিন প্রেসিডেন্ট একটি রিপোর্ট খারিজ করে দেন। সেই রিপোর্টে দাবি করা হয়েছিল যে যুদ্ধ শেষ করার নতুন প্রক্রিয়ার অংশ হিসেবে ইরান ও ওমান যৌথভাবে হরমুজ প্রণালীর জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করবে। ট্রাম্প বলেন, ‘কেউ এই জলভাগ নিয়ন্ত্রণ করবে না। এটা আন্তর্জাতিক জলসীমা। ওমানকে সবার মতো আচরণ করতে হবে। নইলে আমাদের ওদের উড়িয়ে দিতে হবে।’

ট্রাম্পের এহেন মন্তব্যে অনেকেই বিস্মিত হয়েছেন। কারণ, ওমান বহুদিন ধরেই আমেরিকার অন্যতম ঘনিষ্ঠ। তারা উপসাগরীয় মিত্রও বটে। দেশটি মার্কিন সামরিক সহযোগিতা কর্মসূচির অংশীদার। সঙ্কটের মাঝেই বহুবার আমেরিকা ও ইরানের মধ্যে নীরব মধ্যস্থতাকারীর ভূমিকাও পালন করেছে। আর সেই দেশকেই উড়িয়ে দেওয়ার বার্তা দিলেন ট্রাম্প। মাথায় রাখতে হবে, আমেরিকা- ইজরায়েল বনাম ইরান যুদ্ধ থামানোর আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে হরমুজ প্রণালী। আর বিশ্ব মানচিত্রে এই প্রণালী খুবই গুরুত্বপূর্ণ। আর সেটা নিয়েই এখন বিবাদ চরমে উঠেছে।

সতীপীঠ কঙ্কালীতলায় দোকান বসানোকে কেন্দ্র করে উত্তেজনা, মহিলা ব্যবসায়ীকে মারধরের অভিযোগ

নতুন গতি © All rights reserved.| Developed by eTech Builder

এবার ওমানের বিরুদ্ধে যুদ্ধ করার হুমকি ট্রাম্পের

আপডেট : ২৯ মে ২০২৬, শুক্রবার